শিরোনাম
◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে ◈ আফগান লিগে নাম লেখালেন তাসকিন ◈ ইউপি নির্বাচনে ইসির নতুন বিধান, জামানত বাড়ল পাঁচ গুণ ◈ বিদ্যুতায়নে বছরে কোটি কোটি ডলারের জ্বালানি আমদানি ব্যয় কমানোর সুযোগ বাংলাদেশের : আইইএর প্রতিবেদন ◈ ১১টি বোয়িং বিমান কেনার চুক্তি চূড়ান্তের পথে, এয়ারবাস নিয়ে ফ্রান্সের চাপ ◈ ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ অনাপত্তি সনদ ◈ ঢাকার আশপাশের বিদ্যুৎ নেটওয়ার্ক আধুনিকায়নে বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি ◈ জ্বালানি তেলের পর এবার বাড়ল লঞ্চ ভাড়া, কিলোমিটারে সর্বোচ্চ ২৩ পয়সা ◈ জ্যাকসের ঝড়ে লঙ্কা বিধ্বস্ত

প্রকাশিত : ২৭ মে, ২০২৬, ০৬:৪৫ বিকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঈদের আগে ফাঁকা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

রাত পোহালেই পবিত্র ঈদুল আজহা। প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে সরকারি-বেসরকারি চাকরিজীবীসহ সব শ্রেণি-পেশার মানুষ নাড়ির টানে নির্বিঘ্নে বাড়ি ফিরছেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঘরমুখো মানুষের ভিড় থাকলেও যানজট দেখা যায়নি।

যানজট নিয়ন্ত্রণে মহাসড়কে হাইওয়ে পুলিশ, জেলা পুলিশসহ স্কাউটস সদস্যদের কাজ করতে দেখা গেছে।

advertisement

কুমিল্লায় যানবাহনের শৃঙ্খলা রক্ষা ও যাত্রীদের ভোগান্তি কমাতে মহাসড়কের কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোডে মাইকিং করে দিকনির্দেশনা প্রদান করতে দেখা গেছে। ফলে অনেকটা শৃঙ্খলায় ফিরে এসেছে মহাসড়কে। মহাসড়কে স্বাভাবিক গতিতেই চলাচল করছে যানবাহন। এতে স্বস্তি নিয়ে যাতায়াত করছেন যাত্রীরা।

ঈদের আগের দিন বুধবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে যানজট দেখা যায়নি। ফলে এই ঈদে স্বস্তিতে বাড়ি ফিরছেন মানুষ।

advertisement

তিশা প্লাস ট্রান্সপোর্টের মিজান জানান, কোথায়ও কোনো প্রকার ভোগান্তি ছাড়াই বাসগুলো রাজধানী ঢাকা এবং বন্দর নগরী চট্টগ্রাম থেকে কুমিল্লায় আসছে। এ বছর কোথাও যানজট নেই।

হাইওয়ে পুলিশের কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ শাহিনুর আলম খান বলেন, পবিত্র ঈদুল আজহা শান্তিপূর্ণ এবং নিরাপদে উদযাপনের লক্ষ্যে পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে। ফলে ঈদে ঘরমুখো মানুষ স্বস্তিতে বাড়িতে ফিরছে।

advertisement

সূত্র: যুগান্তর

  • সর্বশেষ