রাজধানীর মিরপুরে একটি বাসে আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাৎক্ষণিকভাবে বাসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। শনিবার রাত ১০টার দিকে মিরপুর-১২ নম্বরে পল্লবী মেট্রো স্টেশনের নিচে এ ঘটনা ঘটে।
পল্লবী থানার ওসি জালাল উদ্দিন সমকালকে বলেন, সড়কের পাশে বাসটি দাঁড় করানো ছিল। দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে জানালা দিয়ে বাসের ভেতরে পেট্রোল ছিটিয়ে আগুন লাগিয়ে দেয়। সাথে সাথে আগুন নেভানো হয়েছে। কেউ হতাহত হয়নি। দুটি আসন পুড়ে গেছে। এ সময় বাসে কোনো যাত্রী ছিলে না।