শিরোনাম
◈ চাঁদা না পেয়ে ট্রাক এনে লুটপাট, সরকার কেন চাঁদাবাজি-দখল থামাতে পারছে না? ◈ অস্ট্রেলিয়ার টেস্ট ইতিহাসে এবারই প্রথম, একাদশের সবার বয়স ৩০ বছ‌রের উপ‌রে ◈ অ‌স্ট্রেলিয়ার সাম‌নে দিশাহারা বাংলা‌দেশ, নারী দল হার‌লো ৭ উইকেটে ◈ রাজধানীতে মুষলধারে বৃষ্টি, জলাবদ্ধতায় বেড়েছে যানজট ◈ ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির, উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি ◈ ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে ৩২ রুটে বাস ফ্র্যাঞ্চাইজি চালুর নির্দেশ সরকারের ◈ যে ৪ আন্তর্জাতিক প্রতিষ্ঠান হযরত শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব পেতে যাচ্ছে ◈ ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন মানবাধিকারকর্মী নাভি পিল্লাই ◈ চালের বাজারে অস্থিরতা: পরিবহন ব্যয় ও ধানের দাম বৃদ্ধিতে কেজিতে বেড়েছে ২-৪ টাকা! ◈ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীরা এখন রিকশাচালক হিসেবে হাজির হয়েছে: চিফ হুইপ নূরুল ইসলাম মনি

প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০২৬, ০৬:১৮ বিকাল
আপডেট : ০৯ অক্টোবর, ২০২৬, ০৬:৪৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীতে মুষলধারে বৃষ্টি, জলাবদ্ধতায় বেড়েছে যানজট

রাজধানীতে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। এতে কোথাও কোথাও সড়কে পানি জমে গেছে। সৃষ্টি হয়েছে তীব্র যানজট। ভোগান্তিতে পড়েছেন কর্মজীবী মানুষসহ বিভিন্ন গন্তব্যে চলাচলকারী যাত্রীরা।

শুক্রবার (৯ অক্টোবর) বিকাল থেকে বাড্ডা, রামপুরা, প্রগতি সরণিসহ রাজধানীর বিভিন্ন এলাকায় ভারি বৃষ্টিপাত হচ্ছে।

বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন সড়কে যানবাহনের গতি কমে গেছে। কিছু এলাকায় সড়কে পানি জমে থাকায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। এতে নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে ভোগান্তিতে পড়ছেন অফিসফেরত মানুষ ও সাধারণ যাত্রীরা।

বিশেষ করে বাড্ডা, রামপুরা ও প্রগতি সরণি এলাকায় বৃষ্টির পানি জমে সড়কে যান চলাচলে ধীরগতি তৈরি হয়েছে। বৃষ্টির মধ্যে গণপরিবহণের জন্য অপেক্ষা করতে হচ্ছে অনেককে। আবার অনেককে ভিজে গন্তব্যে যেতে দেখা গেছে। 

হঠাৎ ভারি বৃষ্টিতে নগরীর স্বাভাবিক চলাচল ব্যাহত হওয়ায় দুর্ভোগ বেড়েছে নগরবাসীর। বৃষ্টি অব্যাহত থাকলে সড়কে পানি জমে পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা।

  • সর্বশেষ