শিরোনাম
◈ ‌ফ্রা‌ন্সের বা‌জিমাত, ১৪ মিনিটে বেল‌জিয়াম‌কে দি‌লো চার গোল ◈ বাংলাদেশি কর্মীদের ভিসা বন্ধের বিষয়ে যেসব নির্দেশনা দিয়েছে লাওস ◈ লিও‌নেল মেসির মহাকাব্যের শেষ অধ্যায়  ◈ যুক্তরাষ্ট্রে হামের ভয়াবহ বিস্তার, নিউইয়র্কে জরুরি অবস্থা ঘোষণা! ◈ মঞ্চ প্রস্তুত, বিদায়ী ম‌্যাচ রাঙা‌তে আ‌র্জেন্টিনার জা‌র্সিতে মে‌সিও প্রস্তুত, ১০ নম্বর জার্সির নতুন মালিক কে হ‌চ্ছেন? ◈ দুর্গাপূজার ছুটি নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য যে নতুন নির্দেশনা ◈ ক্রিকে‌টের তিন মোড়‌লের আপত্তিতে বিশ্ব ক্লাব চ্যাম্পিয়নশিপ থেকে সরে এসে‌ছে আইসিসি ◈ ভারতের গোয়েন্দা বিমান গোপনে ঢুকে পড়েছিল পাকিস্তানে, ৬৫ হাজার ফুট উচ্চতায় ম্যাক ২.৪ গতির সেই রহস্যময় অভিযান! ◈ ‘দিন যাচ্ছে, বাজার খরচ বাড়ছে’: সবজির চড়া দামে বিপাকে রাজধানীবাসী ◈ কোচ বললেন অ‌ভিমা‌নের কিছু নেই, রোনা‌ল্ডোর জন‌্য দরজা খোলা, জিদান বললেন—এ বিদায় মেনে নেওয়া যায় না

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২৬, ০৭:০৭ সকাল
আপডেট : ০৫ অক্টোবর, ২০২৬, ০৭:৩০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘পিচ্চি রাজা’ পালানোর ঘটনায় নতুন তথ্য, গ্রেপ্তার দুই পুলিশ

গাজীপুরের কাশিমপুর কারাগারে নেওয়ার পথে প্রিজন ভ্যান থেকে ‘শীর্ষ মাদক কারবারি’ হিসেবে পরিচিত রাজা ওরফে ‘পিচ্চি রাজা’ (৩০) গাজীপুরের বাইমাইল থেকে নয়, ঢাকার তাঁতীবাজার এলাকা থেকে পালিয়েছিলেন বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ।

গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) সাহেব আলী পাঠান এ তথ্য জানান।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশের এসআই প্রবীর কুমার ও প্রিজন ভ্যানের চালক নায়েক কামাল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।

২৭ সেপ্টেম্বর সকালে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ৩০ আসামিকে ঢাকার আদালতে হাজিরা ও মামলার শুনানির জন্য নেওয়া হয়। সেদিনই ‘পিচ্চি রাজা’র পালিয়ে যাওয়ার ঘটনা ঘটে।

Advertisement

সেদিন পুলিশ জানিয়েছিল, আদালতের কাজ শেষে আসামি বহনকারী গাড়িটি রাত সাড়ে ৮টার দিকে গাজীপুরের বাইমাইল এলাকায় প্রিজন ভ্যান থামানো হলে এসআই প্রবীর কুমার ‘পিচ্চি রাজা’কে শৌচকর্মের জন্য গাড়ি থেকে নামান। এ সময় তিনি দৌড়ে পালিয়ে যান। পরে অন্য ২৯ আসামিকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়।

এ ঘটনার পর দায়িত্বে অবহেলার অভিযোগে প্রিজন ভ্যানের সঙ্গে থাকা পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়। তারা হলেন- এসআই প্রবীর কুমার, কনস্টেবল মো. জাকির হোসেন, মো. সাকিব, শাকিল হোসেন এবং প্রিজন ভ্যানের চালক নায়েক কামাল হোসেন।

পরে তাদের জিজ্ঞাসাবাদ শুরু করে ঘটনা তদন্তে গঠিত পর্যবেক্ষণ কমিটি।

তদন্তে নেমে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ প্রাথমিকভাবে জানতে পারে, পিচ্চি রাজা বাইমাইল থেকে পালাননি। তিনি ঢাকার তাঁতীবাজার এলাকা থেকে পালিয়েছিলেন।

পর্যবেক্ষণ কমিটির প্রধান গাজীপুর মহানগর পুলিশের উপ-কমিশনার (সিটি এসবি) মোহাম্মদ মহিউল ইসলাম বলেন, “সাময়িক বরখাস্ত পাঁচ পুলিশ সদস্যকে বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কিন্তু তারা সঠিক কোনো তথ্য দিচ্ছেন না। আসামি কোন স্থান থেকে পালিয়ে গেছেন, তা নিয়েও তারা একেক সময় একেক কথা বলছেন।”

তিনি বলেন, ঘটনার প্রকৃত স্থান এবং কীভাবে আসামি পালিয়ে গেলেন, তা খতিয়ে দেখা হচ্ছে।

পর্যবেক্ষণ কমিটির সদস্য কোনাবাড়ী থানার ওসি মো. ইফতেখার হোসেন বলেন, “প্রিজন ভ্যানে কারাগার থেকে আদালত এবং আদালত থেকে কারাগারে যাওয়ার পথে সাধারণভাবে থামার সুযোগ নেই। বড় ধরনের সমস্যা হলে নিকটবর্তী থানায় গাড়ি থামাতে হয়। কিন্তু পুলিশ সদস্যরা যে স্থানে গাড়ি থামানোর কথা বলেছেন, সেখানে থামানোর সুযোগ ছিল না।”

এদিকে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) সাহেব আলী পাঠান বলেন, “একেক পুলিশ একেক তথ্য দিলেও প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি, সে (‘পিচ্চি রাজা’) ঢাকার তাঁতীবাজার থেকে পালিয়েছে। প্রাথমিক তদন্তে জানতে পেরেছি, ঘটনার সঙ্গে তারা (দুই পুলিশ) জড়িত রয়েছেন। আমরা দুই পুলিশ সদস্যকে গ্রেপ্তারও করেছি।”

পুলিশ জানায়, পিচ্চি রাজার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। চলতি বছরের ১৯ মে ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছিল।