শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ১৯ মে, ২০২৬, ০৪:৩০ দুপুর
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আবারও নৃশংস হত্যা রাজধানীতে, এবার প্রতিবেশীর বাসায় ৮ বছরের শিশুর ছিন্নভিন্ন লাশ

ঢাকায় আবার নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে। এবার রাজধানীর মিরপুরের পল্লবী এলাকার মিল্লাত ক্যাম্পের একটি বাসায় লামিসা (৮) নামে এক শিশুর খণ্ডবিখণ্ড লাশ পাওয়া গেছে।

এ ঘটনায় এক নারীকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) পুলিশ জানিয়েছে, বাসাটি লামিসার প্রতিবেশীর।

ওই বাসার বাথরুমে পাওয়া গেছে খণ্ডিত মস্তক, বাকি অংশ পাওয়া গেছে রুমের ভেতরে।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান বাসির বাংলানিউজকে বলেন, শিশু লামিসা পরিবারের সঙ্গে মিল্লাত ক্যাম্পের থাকতো।

তার লাশটি পাওয়া গেছে প্রতিবেশী সোহেল রানার বাসায়। ঘটনাটির পরপরই সোহেল রানার স্ত্রী স্বপ্নাকে আটক করা হয়।
তবে সোহেল পালিয়ে গেছেন। 
ওসি আরও জানান, প্রাথমিকভাবে যতটুক জানা গেছে, শিশুটি স্কুল থেকে ফিরে এসেই এই হত্যাকাণ্ডের শিকার হয়। 

 

  • সর্বশেষ