শিরোনাম
◈ পাকিস্তানে আবারও আত্মঘাতী হামলা, সেনা চেকপোস্টে নিহত ২৭ ◈ ইরান যুদ্ধে চীন-রাশিয়া জড়ালে তাদের জন্য ‘খুব খারাপ’ হবে: ট্রাম্প ◈ ট্রাম্পের নতুন শুল্কনীতি: বাংলাদেশের তৈরি পোশাক খাতে ধাক্কা নাকি সুযোগ? ◈ ভারত-চীন ইস্যুতে নিজের নিয়ম ভাঙছেন নেপালের প্রধানমন্ত্রী ◈ রাষ্ট্রপতির পদটিকে ব্যক্তি নয় প্রতিষ্ঠান হিসেবে দেখে বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ দুর্বৃত্তের গুলিতে মিরপুরে যুবদল কর্মী নিহত, পথচারী গুলিবিদ্ধ ◈ মতিঝিলে নিষ্ক্রিয় করা বোমা ছিল আইআইডি: ডিএমপি ◈ ‘মেয়েটি গাজী নজরুলের সেবা করতে চেয়েছিল’, জামায়াতের আরেক এমপি (ভিডিও) ◈ স্বাধীনতার পর ১৮ রাষ্ট্রপতির মধ্যে মাত্র ৮ জন শেষ করেছেন পূর্ণ মেয়াদ ◈ রাষ্ট্রপতি পদ ছাড়ার পর কী কী সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন?

প্রকাশিত : ১৪ মে, ২০২৬, ১১:১২ রাত
আপডেট : ২৪ জুলাই, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গিটার বাজিয়ে গান গেয়ে শিল্পী সেজে ৭ মাদকসেবীকে ধরলো শাহবাগ পুলিশ (ভিডিও)

রাজধানীর শাহবাগ থানাধীন সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানে অভিনব এক কৌশল অবলম্বন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বুধবার (১৩ মে) রাত ৯টার দিকে উদ্যান এলাকায় মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে এক বিশেষ অভিযান পরিচালনা করেছেন পুলিশ সদস্যরা। ছদ্মবেশে গিটার বাজিয়ে গান গাওয়ার আড়ালে অভিযান চালিয়ে মাদকসহ সাত মাদকসেবী ও কারবারিকে হাতেনাতে ধরেন তারা।

গ্রেফতারকৃতরা হলেন মো. মামুনুর রহমান (২৪), মো. রানা (১৯), সজীব অধিকারী, মো. শহীদুল ইসলাম (৪২), মো. রাকিব হোসেন (১৯), মো. আল আমিন (১৯) ও মো. মাছুম ভূইয়া (২৪)। সবাইকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

শাহবাগ থানা সূত্রে জানা গেছে, বুধবার রাত ৯টার দিকে শাহবাগ থানার একটি বিশেষ টিম সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরে মাদকসেবী ও কারবারিদের বিচরণ ঠেকাতে সাধারণ পোশাকে ছদ্মবেশ ধারণ করেন। অভিযানের অংশ হিসেবে তারা গানের আসর জমানোর মতো অভিনব কৌশল অবলম্বন করেন।

এতে মাদকসেবী ও কারবারিরা পুলিশের উপস্থিতি টের না পেয়ে সেখানে সমবেত হলে তাদের অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে তাদের রমনা বিভাগের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সংক্ষিপ্ত বিচার আদালত) আদালতে প্রেরণ করা হয়। 

আদালত গ্রেফতারকৃতদের বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড প্রদান করেন। মাদক নির্মূলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের এ ধরনের সৃজনশীল ও কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়