শিরোনাম
◈ ১২ দল নি‌য়ে ঢাকা প্রিমিয়ার ডি‌ভিশন ক্রিকেট লিগ সোমবার শুরু হ‌চ্ছে ◈ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে বঙ্গোপসাগরের তাপমাত্রা ◈ ভাত, আলু ভর্তা, গরুর মাংস বাদ দিয়ে ফিটনেস সম্মত খাবার দিবে বিসিবি ◈ যুদ্ধ নাকি বাজার কৌশল? যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় শেয়ারবাজার ও তেলের দামে ‘সন্দেহজনক’ ওঠানামা ◈ বাংলাদেশ নারী দল হোয়াইটওয়াশ ◈ রাজনীতিতে ফেরার চেষ্টা আওয়ামী লীগের ◈ বৃষ্টি বিঘ্নিত ম্যাচে হেরে গেল বাংলাদেশ ◈ সিলেটে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ দুই দেশের সম্পর্ক উন্নয়নে ফের বাংলাদেশে ভিসা কার্যক্রম স্বাভাবিক করার পথে ভারত: ইন্ডিয়ান এক্সপ্রেস ◈ চার দিনব্যাপী ডিসি সম্মেলন শুরু কাল, আলোচনায় ৪৯৮ প্রস্তাব

প্রকাশিত : ০২ মে, ২০২৬, ০২:১৬ দুপুর
আপডেট : ০২ মে, ২০২৬, ০৬:২৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হজযাত্রীর রিয়াল চুরি: দাড়ি কেটে সীমান্ত দিয়ে পালানোর প্রস্তুতি মূলহোতার, অতঃপর...

রাজধানীর উত্তরা আশকোনা হজ ক্যাম্পে হজযাত্রীর সৌদি রিয়াল চুরির ঘটনায় অবশেষে মূল পরিকল্পনাকারীকেও গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২ মে) সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা জোনের উপ-পুলিশ কমিশনার মির্জা তারেক আহমেদ বেগ সময় সংবাদকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আশকোনা হজ ক্যাম্পে চুরির ঘটনায় মূল পরিকল্পনাকারী আব্দুল মান্নানকে ময়মনসিংহের ভালুকায় অভিযান চালিয়ে গ্রেফতার করেছে পুলিশ। তিনি দাড়ি কেটে চেহারা পাল্টে সীমান্ত পার হওয়ার প্রস্তুতি নিয়েছিলেন।’
 
পুলিশ কর্মকর্তা আরও বলেন, ‘গ্রেফতার মান্নান টঙ্গীর ইজতেমায় আতর, টুপি ও পাঞ্জাবি বিক্রি করতেন। তিনি বিভিন্ন সময় মোয়াল্লেমও ছিলেন। এর আগেও ইজতেমার ময়দান ও হাজ ক্যাম্পে এ ধরনের ঘটনা ঘটিয়েছেন মান্নান।’
 
এর আগে গত শুক্রবার (১ মে) এই চুরির ঘটনায় হাবিবুর রহমান ও নাদিম নামে আরও দুজনকে গ্রেফতারের কথা জানায় ডিএমপি উত্তরা বিভাগ। সেসময় মান্নানকে ধরতে না পারলেও তার জামাতার বাসা তল্লাশি করে ১৭ হাজার ৫০০ রিয়াল এবং মানি এক্সচেঞ্জ থেকে মুদ্রা বিনিময়ের মাধ্যমে তোলা ৩ হাজার ৫০০ সৌদি রিয়াল সমমানের ৯০ হাজার টাকা তার স্ত্রীর বাসা থেকে উদ্ধার করা হয়।

গত ২২ এপ্রিল আশকোনা হজক্যাম্পে ইমরান আলী ও শাহানা বেগমের ব্যাগ থেকে ২২ হাজার সৌদি রিয়াল ও নগদ ১০ হাজার টাকা নিয়ে যায় চোরচক্র। ঘটনার পরদিন ২৩ এপ্রিল ভুক্তভোগী যাত্রী মো. ইমান আলীর ছেলে মো. সাইয়ন আহমেদ বিমানবন্দর থানায় অজ্ঞাতনামা চোর চক্রের বিরুদ্ধে একটি মামলা করেন।

হজ ক্যাম্পের ধারণ করা সিসিটিভি ফুটেজে দেখা যায়, গত বুধবার পাজামা-পাঞ্জাবি পরিহিত ছদ্মবেশী এক ব্যক্তি হজ ক্যাম্পের ভেতরে ঢুকে পড়ে। এসময় হজযাত্রী মো. ইমরান হোসেন তার ব্যবহৃত একটি হাত ব্যাগ ভুলক্রমে শৌচাগারে রেখে মসজিদে ঢুকে পড়েন। এ সময় ছদ্মবেশী ওই ব্যক্তি শৌচাগারে পড়ে থাকা ব্যাগ খুলে দেশি–বিদেশি মুদ্রা নিয়ে নেন। পরে ব্যাগটি শৌচাগারে ঝুলিয়ে রেখে নিরাপত্তাকর্মীদের সামনে দিয়ে পালিয়ে যান। উৎস: সময়নিউজটিভি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়