শিরোনাম
◈ তথ্য পাচারের সন্দেহে শতাধিক পুলিশ কর্মকর্তা গোয়েন্দা নজরদারিতে ◈ আড়াই মাস পর দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ◈ পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে প্রশ্নপত্র প্রিন্ট করার দিকে আমরা ধাবিত হচ্ছি: শিক্ষামন্ত্রী ◈ মেয়ের জন্মদিনে লিটন দা‌সের রেকর্ড, সেঞ্চুরি উৎসর্গ রাজকন্যাকে ◈ পেলের সতীর্থ, ব্রাজিলের প্রথম বিশ্বকাপজয়ী দিনো সানি মারা গেছেন ◈ অস্ট্রিয়া, গায়ানা ও ফিজিতে বাংলাদেশি দক্ষ জনশক্তি নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির ◈ শেখ হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ কার্যালয় খুললেন ছাত্রলীগ নেতাকর্মীরা ◈ শেখ হাসিনাকে ফেরাতে ভারতের আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ পাকিস্তান ২৪ বছরে বাংলাদেশের অর্থনীতির যে ক্ষতি করেছে গত ১৭ বছরে তার চেয়েও বেশি ক্ষতি করেছে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী ◈ বাউবি’র এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬৪.৭৫ শতাংশ

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২৬, ০৮:১৩ সকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গুলশানে বিদেশি নারীর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

রাজধানীর গুলশান এলাকায় একজন বিদেশি নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে গুলশান ২ নম্বরের কন্টিনেন্টাল হাসপাতালে মৃত অবস্থায় নেওয়া হয় বলে পুলিশ জানিয়েছে।

নিহত নারীর নাম শামীম সালিম কাসিম (৬৭)। বারিধারার পার্ক রোডের একটি বাসায় তিনি থাকতেন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) গুলশান থানার ইন্সপেক্টর (তদন্ত) মোখলেসুর রহমান জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

মোখলেসুর রহমান বলেন, আমরা শুনেছি একজন বিদেশিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। পুরোটা এখনো জানি না। তবে কীভাবে মারা গেছে সে বিষয়ে এখনই নিশ্চিত ভাবে বলতে পারছি না। আমাদের অফিসাররা ঘটনাস্থলে গেছেন। তারা বিস্তারিত জানালে বলতে পারবো। উৎস: জাগোনিউজ২৪

 

  • সর্বশেষ