শিরোনাম
◈ তথ্য পাচারের সন্দেহে শতাধিক পুলিশ কর্মকর্তা গোয়েন্দা নজরদারিতে ◈ আড়াই মাস পর দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ◈ পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে প্রশ্নপত্র প্রিন্ট করার দিকে আমরা ধাবিত হচ্ছি: শিক্ষামন্ত্রী ◈ মেয়ের জন্মদিনে লিটন দা‌সের রেকর্ড, সেঞ্চুরি উৎসর্গ রাজকন্যাকে ◈ পেলের সতীর্থ, ব্রাজিলের প্রথম বিশ্বকাপজয়ী দিনো সানি মারা গেছেন ◈ অস্ট্রিয়া, গায়ানা ও ফিজিতে বাংলাদেশি দক্ষ জনশক্তি নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির ◈ শেখ হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ কার্যালয় খুললেন ছাত্রলীগ নেতাকর্মীরা ◈ শেখ হাসিনাকে ফেরাতে ভারতের আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ পাকিস্তান ২৪ বছরে বাংলাদেশের অর্থনীতির যে ক্ষতি করেছে গত ১৭ বছরে তার চেয়েও বেশি ক্ষতি করেছে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী ◈ বাউবি’র এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬৪.৭৫ শতাংশ

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২৬, ০৮:০৪ রাত
আপডেট : ০৬ আগস্ট, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

রাজধানীর কামরাঙ্গীরচর থানার একটি প্রিন্টিং কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২১ এপ্রিল) রাত ১১টা ৮ মিনিটে টেকেরহাটি এলাকার চাঁদ মসজিদের পাশে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। 

খবর পেয়ে, ফায়ার সার্ভিসের হাজারীবাগ ফায়ার স্টেশনের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে রাত ১১টা ৫৯ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। 

ঘটনাস্থলে এখন পর্যন্ত হাজারীবাগ ফায়ার স্টেশনের ২টি ইউনিট কাজ করছে।

অগ্নিকান্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনও বিস্তারিত জানা যায় নি। এছাড়া, এ ঘটনায় এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায় নি। 

 

  • সর্বশেষ