শিরোনাম
◈ সোশ্যাল মিডিয়ায় পোস্ট নয়, বিদায় হবে স্মরণীয়, কবে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবেন মেসি? ◈ সাহাবু‌দ্দিনসহ  কোন কোন রাষ্ট্রপতি তাদের মেয়াদ পূর্ণ করতে পারেননি ◈ অ‌ধিনায়ক শান্ত বললেন, বাংলাদেশ সিরিজ হালকা ভাবে নিচ্ছে না অস্ট্রেলিয়া ◈ ২০২৭ থেকেই শিক্ষায় বড় পরিবর্তন, কী থাকছে নতুন পরিকল্পনায়? ◈ পাকিস্তানে আবারও আত্মঘাতী হামলা, সেনা চেকপোস্টে নিহত ২৭ ◈ ইরান যুদ্ধে চীন-রাশিয়া জড়ালে তাদের জন্য ‘খুব খারাপ’ হবে: ট্রাম্প ◈ ট্রাম্পের নতুন শুল্কনীতি: বাংলাদেশের তৈরি পোশাক খাতে ধাক্কা নাকি সুযোগ? ◈ ভারত-চীন ইস্যুতে নিজের নিয়ম ভাঙছেন নেপালের প্রধানমন্ত্রী ◈ রাষ্ট্রপতির পদটিকে ব্যক্তি নয় প্রতিষ্ঠান হিসেবে দেখে বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ দুর্বৃত্তের গুলিতে মিরপুরে যুবদল কর্মী নিহত, পথচারী গুলিবিদ্ধ

প্রকাশিত : ১৮ মার্চ, ২০২৬, ০৮:০৮ রাত
আপডেট : ২২ জুলাই, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সদরঘাটে লঞ্চের ধাক্কায় একজন নিহত, দুইজন আহত ও দুইজন নিখোঁজ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাড়ি ফিরতে গিয়ে রাজধানীর সদরঘাটে লঞ্চের ধাক্কায় একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই জন। এছাড়া এ ঘটনায় দুই জন নিখোঁজ রয়েছেন।

বুধবার (১৮ মার্চ) বিকাল ৫টার দিকে সদরঘাট লঞ্চ টার্মিনালে জাকির সম্রাট-৩ লঞ্চের ধাক্কায় এই হতাহতের ঘটনা ঘটে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, কেরানীগঞ্জ থেকে ট্রলারে আসা কয়েকজন যাত্রী ঢাকা-ইলিশা (ভোলা) রুটে চলা একটি লঞ্চে পেছন দিক থেকে উঠতে যান। এ সময় জাকির সম্রাট-৩ লঞ্চটি সেই ট্রলারে ধাক্কা দেয়। পরে দ্রুত টার্মিনাল ছেড়ে যায় লঞ্চটি।

ট্রলারে থাকা আহত এক নারীকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। তাকে উদ্ধার করে ঢাকার মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে অন্তত আরও দুই জন।

ফায়ার সার্ভিস জানায়, উদ্ধার নারী ট্রমাটাইজড। কিছু বলতে পারছেন না। সুস্থ হলে বিস্তারিত জানা যাবে।

সূত্র: বাংলা ট্রিবিউন

  • সর্বশেষ
  • জনপ্রিয়