শিরোনাম
◈ ‘অনেক হয়েছে, এবার শেষ করা যাক’: সরাসরি সম্প্রচারে মেজাজ হারালেন ট্রাম্প, সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন ◈ বাজেট ২০২৬-২৭: উচ্চক্ষমতার মোটরসাইকেলে টিআইএন, করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব ◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা ◈ ব্যাংকিং খাতে নতুন শর্ত: নতুন ও পুরোনো হিসাবেও লাগবে টিআইএন, আসছে বাজেটে প্রস্তাব ◈ দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগ, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা ◈ ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট

প্রকাশিত : ১৬ মার্চ, ২০২৬, ০৩:৩৩ রাত
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রেমিকসহ বেড়াতে গিয়ে কলেজছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণ, অতপর..

রাজধানীর ভাটারার নয়ানগর এলাকায় প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক কলেজছাত্রী (১৬)। সেইসঙ্গে ঘটনাটির ভিডিও ধারণ করে রাখারও অভিযোগ পাওয়া গেছে। এক সপ্তাহ আগের এ ঘটনায় শনিবার মধ্যরাতে মামলা হলে বিষয়টি প্রকাশ্যে আসে। এর পাঁচ ঘণ্টার মধ্যেই ধর্ষণ ও ভিডিও ধারণে জড়িত দুই কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুজনই অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের নাম প্রকাশ করা হলো না।

ভাটারা থানার ওসি ইমাউল হক সমকালকে বলেন, স্থানীয় একটি কলেজের উচ্চ মাধ্যমিক শ্রেণির ছাত্রী ভুক্তভোগী কিশোরী। সে গত ৮ মার্চ সকাল ১১টার দিকে তার প্রেমিকের (১৭) সঙ্গে বেড়াতে বের হয়। একপর্যায়ে তারা নয়ানগরের একটি ফ্ল্যাটে যায়।

সেখানে ‘বিয়ের কথা বলে’ কিশোরীকে ধর্ষণ করে প্রেমিক। পরে সে মেয়েটির পার্স থেকে এক হাজার টাকা নিয়ে ঘটনাস্থল থেকে চলে যায়। তখনই তার এক বন্ধু ঘরে ঢুকে কিশোরীকে জানায়, ধর্ষণের ঘটনা সে ভিডিও করে রেখেছে। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানোর ভয় দেখিয়ে সেও কিশোরীকে ধর্ষণ করে। একপর্যায়ে মেয়েটি তার বাসায় ফিরে গেলে স্বজনরা ঘটনাটি জানতে পারেন। এ নিয়ে করণীয় নির্ধারণ করতে তারা কিছুটা সময় নেন। একপর্যায়ে শনিবার রাতে তারা নারী ও শিশু নির্যাতন দমন এবং পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। 

ওসি জানান, মামলা করার পরপরই আসামিদের গ্রেপ্তারে অভিযানে নামে পুলিশ। এরপর রোববার ভোর সাড়ে ৫টার দিকে ভাটারার সাইদনগরের বি–ব্লক থেকে ধর্ষণে জড়িত দুই কিশোরকে গ্রেপ্তার করা হয়। সোমবার তাদের আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে চাওয়া হবে। সেইসঙ্গে ধর্ষণ প্রমাণে প্রয়োজনীয় পরীক্ষার জন্য ভুক্তভোগীকে পাঠানো হবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি)। পাশাপাশি সুবিধাজনক সময়ে তাকে আদালতে নিয়ে ২২ ধারায় ঘটনার ব্যাপারে জবানবন্দি নেওয়া হবে। উৎস: সমকাল।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়