শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ০৩ মার্চ, ২০২৬, ০২:৩৮ দুপুর
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাজার থেকে আটি পাড়ার মোড় পর্যন্ত রাস্তার সংস্কার কাজ শেষ হবে কবে?

মোঃ রফিকুল ইসলাম মিঠু, ঢাকা: বিগত আওয়ামী লীগ সরকারের সময় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতায় উত্তরখান ও দক্ষিণখানের জলাবদ্ধতা নিরসনে কয়েকটি উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়। এর অংশ হিসেবে পয়নিষ্কাশন ব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন এলাকায় সুয়ারেজ লাইন নির্মাণকাজ চলছে, যা এলাকাবাসীর জন্য ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। প্রকল্পটি সেনাবাহিনীর ২৪ কোর ইঞ্জিনিয়ারিংয়ের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে এবং তারা এলাকাভিত্তিক ঠিকাদারদের মাধ্যমে কাজ বাস্তবায়ন করছে।

তবে বাস্তবে কাজের ধীরগতি ও দীর্ঘদিন রাস্তা কেটে ফেলে রাখার কারণে ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। অনেক স্থানে রাস্তা খুঁড়ে গর্ত রেখে দীর্ঘ সময় কাজ বন্ধ থাকায় চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। এলাকাবাসীর অভিযোগ, যেখানে কাজ শুরু করা হয়, সেখানে দ্রুত শেষ না করায় সাধারণ মানুষকে অযথা দুর্ভোগ পোহাতে হচ্ছে।

রাস্তা কাটাকাটির ফলে বিভিন্ন স্থানে পানি জমে মশার প্রজননক্ষেত্র তৈরি হচ্ছে। স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও কর্মজীবীদের প্রতিদিন গন্তব্যে পৌঁছাতে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। অসুস্থ ব্যক্তিদের হাসপাতালে নেওয়ার ক্ষেত্রেও বড় ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন স্বজনরা।

বিশেষ করে মাজার থেকে আটিপাড়ার মোড় পর্যন্ত এবং দক্ষিণখান থেকে মাজার পর্যন্ত সড়কগুলো দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে আছে। অনেক সময় কাজ বন্ধ থাকে, আবার কোথাও কাজ চললেও তা অত্যন্ত ধীরগতিতে এগোয়। ফলে এলাকাবাসী চরম অস্বস্তি ও দুর্ভোগের মধ্যে বসবাস করছেন।

এলাকাবাসীর দাবি, দ্রুত কাজ সম্পন্ন করে সড়কগুলো সংস্কার করা হোক। সংশ্লিষ্ট সংসদ সদস্যের কাছে তারা বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

  • সর্বশেষ