শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ০১ মার্চ, ২০২৬, ০২:৩২ দুপুর
আপডেট : ২০ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাত ও পায়ের পর এবার মাথা উদ্ধার!

মোঃরফিকুল ইসলাম মিঠু, ঢাকা: রাজধানীর পৃথক স্থান থেকে দুটি হাত ও দুটি পা উদ্ধারের এবার যাত্রাবাড়ীর মাতুয়াইলে ময়লার স্তূপ থেকে উদ্ধার হলো নিহতের মাথা। শনিবার  রাতে মাথা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন পল্টন থানার পরিদর্শক (তদন্ত) মো. মনিরুজ্জামান শেখ।

তিনি বলেন, রাতে সংবাদ পাওয়া যায়, মতিঝিল ডাস্টবিনে নিহত ব্যক্তির মাথা আছে। সেখানে গিয়ে মাথা পাওয়া যায়নি। সেখান থেকে সুইপাররা ময়লা নিয়ে মাতুয়াইলে ফেলে। তবে তারা মাথা দেখতে পায় নাই। সেখানে গিয়ে মাথা উদ্ধার হরা হয়।

এর আগে শুক্রবার রাত ২টার দিকে স্কাউট ভবনের পাশ থেকে একটি পা ও বায়তুল মোকাররম মসজিদের পাশ থেকে দুটি কাটা হাত উদ্ধার করে পুলিশ। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে পুলিশ জানতে পেরেছে, ওবায়দুল্লাহ নামের এক ব্যক্তির দেহের অংশ এগুলো। পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা কামাল খান খণ্ডিত পা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, শনিবার দুপুরের দিকে কমলাপুর স্টেশনের ১৪ নম্বর প্ল্যাটফর্মের পাশ থেকে আরেকটি পা উদ্ধার করা হয়। সব কটি খণ্ডিত অংশ একই ব্যক্তির। যেহেতু ঘটনাস্থল ঢাকা রেলওয়ে থানা এলাকায়, তাই এই খণ্ডিত পায়ের সুরতহাল প্রতিবেদন ঢাকা রেলওয়ে থানা-পুলিশ করবে।

একটি সুত্রে জানা যায়, হত্যাকাণ্ডে জড়িত আসামি পুলিশি হেফাজতে রয়েছে। পরে গণমাধ্যমের কাছে জানানো হবে।
ওসি জানান, সকালে বায়তুল মোকাররমের দক্ষিণ ও উত্তর গেটের মাঝামাঝি এলাকায় রাস্তায় বিচ্ছিন্ন দুই হাত পাওয়া যায়। এ ছাড়া স্কাউট ভবনের সামনের রাস্তা থেকে উদ্ধার করা হয় একটি বিচ্ছিন্ন পা।

পরে হাতের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে জানা যায়, তাঁর নাম ওবায়দুল্লাহ (৩০), বাবার নাম আব্দুল হামিদ। গ্রামের বাড়ি নরসিংদী জেলার শিবপুর উপজেলার তাতারকান্দি গ্রামে। দেহের অংশবিশেষ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। দেহের বাকি অংশ উদ্ধারের চেষ্টা চলছে।

  • সর্বশেষ