শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৪৭ রাত
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাজারীবাগে স্কুলছাত্রী বিন্তি হত্যার নেপথ্যে কী? রোমহর্ষক বর্ণনা পুলিশের

বৃহস্পতিবার ডিএমপির রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদ আলম সংবাদ সম্মেলনে রোমহর্ষক বর্ণনা দেন। ইনসেটে স্কুলছাত্রী শাহরিয়ার শারমিন বিন্তি ও তাকে হত্যার ঘটনার সিসিটিভি ফুটেজের ছবি

রাজধানীর হাজারীবাগে স্কুলছাত্রী শাহরিয়ার শারমিন বিন্তি হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করেছে পুলিশ। দীর্ঘ চার বছরের প্রেমের সম্পর্কের টানাপোড়েন এবং অন্য কারও সঙ্গে সম্পর্কে জড়ানোর সন্দেহে ক্ষিপ্ত হয়ে সিয়াম বিন্তিকে নৃশংসভাবে ছুরিকাঘাতে হত্যা করেছে।

advertisement

বৃহস্পতিবার ডিএমপির রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদ আলম সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

রোমহর্ষক বর্ণনা দিয়ে মাসুদ আলম জানান, বুধবার রাতে হাজারীবাগের একটি গলিতে বিন্তি ও সিয়ামকে একসঙ্গে হাঁটতে দেখা যায়। সিসিটিভি ফুটেজে তাদের স্বাভাবিকভাবে কথা বলতে দেখা গেলেও একপর্যায়ে সিয়াম বিন্তিকে অন্য এক ছেলের সঙ্গে সম্পর্কের বিষয়ে জেরা শুরু করে। এ সময় সিয়াম তাকে কিছু ছবিও দেখায়। তর্কের একপর্যায়ে পরিস্থিতি চরম পর্যায়ে পৌঁছালে সিয়াম সঙ্গে থাকা ছুরি দিয়ে বিন্তিকে আঘাত করে পালিয়ে যায়।

advertisement

তিনি জানান, ঘটনার মাত্র সাত-আট ঘণ্টার মধ্যে ঘাতক সিয়ামকে কলাবাগান এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের সময় তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরি এবং একটি গেঞ্জি উদ্ধার করা হয়।

ডিসি মাসুদ বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে সিয়াম স্বীকার করেছে যে তাদের মধ্যে দীর্ঘ চার বছর প্রেমের সম্পর্ক ছিল। মেয়েটি তাকে এড়িয়ে চলার চেষ্টা করছিল এবং অন্য একজনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছে বলে সে সন্দেহ করছিল। এই ক্ষোভ থেকেই সে হত্যার পরিকল্পনা করে।’

advertisement

এদিকে নিহতের পরিবারের দাবি, সিয়াম দীর্ঘদিন ধরেই বিন্তিকে উত্ত্যক্ত করে আসছিল। প্রেমের সম্পর্ক নয়, বরং বিন্তির অস্বীকৃতি আর হয়রানির চূড়ান্ত পরিণতিই এই হত্যাকাণ্ড। তবে পুলিশ জানায়, সিসিটিভি ফুটেজে তাদের দীর্ঘক্ষণ কথা বলতে দেখা গেছে, যা থেকে বোঝা যায় তাদের আগে থেকেই জানাশোনা ছিল। ঘাতক সিয়াম কোনো মাদকচক্রের সঙ্গে জড়িত কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। হাজারীবাগ থানায় এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ আরও জানায়, ঘটনার পরপরই ঘাতক সিয়ামের মোবাইল ফোন বন্ধ থাকলেও প্রযুক্তিগত সহায়তায় তার অবস্থান শনাক্ত করে তাকে গ্রেফতার করা সম্ভব হয়। হত্যাকাণ্ডের পেছনে আরও অন্য কোনো কারণ আছে কি না, তা নিয়ে নিবিড় তদন্ত চলছে। উৎস: বিডি প্রতিদিন

 

  • সর্বশেষ