শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:২২ দুপুর
আপডেট : ১৬ আগস্ট, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীর হাজারীবাগে ঝুটের গুদামে আগুন

রাজধানীর হাজারীবাগে একটি ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, হাজারীবাগের বেঙ্গল লেদার কমপ্লেক্সের যে ভবনটিতে আগুন লেগেছিল, সেখানে বর্তমানে আর কোনো আগুন নেই। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট সকাল সাড়ে ৬টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

জানা গেছে, ভবনটিতে একাধিক প্রতিষ্ঠান রয়েছে যার মধ্যে কয়েকটি গার্মেন্টস ও একটি জুতার কারখানাসহ লেদার কারখানা আছে। কর্মচারী ও স্থানীয়দের ধারণা, চারতলায় থাকা একটি কারখানা থেকেই আগুনের সূত্রপাত হয়। ভোর ৬টার কিছু আগে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। 

তবে ফায়ার সার্ভিস চলে যাওয়ার পর ভেতরের ছাইচাপা অংশ থেকে আবার আগুনের সৃষ্টি হয়। এরপর আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পরে আবার পাঁচটি ইউনিট এসে আগুন নেভাতে কাজ করে, তবে এতে কিছুটা সময় ও বেগ পেতে হয়।

দায়িত্বপ্রাপ্ত ফায়ার সার্ভিস কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে কিছু না বললেও প্রাথমিকভাবে ধারণা করছেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে।

  • সর্বশেষ