শিরোনাম
◈ ‘অনেক হয়েছে, এবার শেষ করা যাক’: সরাসরি সম্প্রচারে মেজাজ হারালেন ট্রাম্প, সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন ◈ বাজেট ২০২৬-২৭: উচ্চক্ষমতার মোটরসাইকেলে টিআইএন, করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব ◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা ◈ ব্যাংকিং খাতে নতুন শর্ত: নতুন ও পুরোনো হিসাবেও লাগবে টিআইএন, আসছে বাজেটে প্রস্তাব ◈ দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগ, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা ◈ ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২৬, ০৩:০৮ দুপুর
আপডেট : ১৫ মে, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হানিফ ফ্লাইওভারে অজ্ঞাত গাড়িচাপায় বৃদ্ধ নিহত

মোঃরফিকুল ইসলাম মিঠু, ঢাকা: রাজধানীর ওয়ারী থানার হানিফ ফ্লাইওভারে অজ্ঞাত গাড়ির চাপায় আব্দুল মজিদ (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বুধবার (৪ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে। ওয়ারী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুস সামাদ এ তথ্য জানান।
নিহতের গ্রামের বাড়ি শরিয়তপুর। বর্তমানে তিনি পরিবারের সঙ্গে গেন্ডারিয়া স্বামীবা‌গের নবম লেনে থাকতেন।
নিহতের স্বজনদের বরাত দিয়ে এসআই মো. আব্দুস সামাদ বলেন, আব্দুল মজিদ মানুসিক ভারসাম্যহীন ছিলেন। মাঝেমধ্যেই এমন বেরিয়ে যেতেন, বাসায় যেতে পারতেন না। আজও তিনি ভোরের দিকে নামাজের কথা বলে বাসা থেকে বের হয়েছিলেন।
 
প‌রে হানিফ ফ্লাইওভারের ওপরে অজ্ঞাত গাড়ির চাপায় মারা যান। আশপাশের লোকজন তা‌কে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।   
  • সর্বশেষ
  • জনপ্রিয়