শিরোনাম
◈ ‘শখের’ যুদ্ধই এখন ট্রাম্পের গলার কাঁটা, কী করবে যুক্তরাষ্ট্র? ◈ আটক ইমরান খানের স‌ঙ্গে মানবাধিকার লঙ্ঘন ক‌রে‌ছে পা‌কিস্তান সরকার: সৈয়দ আশরাফুল হক ◈ ‘সুপার সাইজড’ এল নিনো আসছে, বাড়ছে চরম আবহাওয়ার ঝুঁকি : সতর্কতা জাতিসংঘের ◈ গণমাধ্যমে ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ শিরোনামে সংবাদ, যা জানাল পুলিশ ◈ নতুন যে পরিবর্তন এলো জমির নামজারিতে, আরো যা জানা জরুরী ◈ ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনও স্লোগান নয়, পরিকল্পনা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা ◈ দুর্যোগকবলিত নেপালকে ১২ কোটি ৩০ লাখ টাকা দিল বাংলাদেশ ◈ খে‌লোয়াড়‌দের আ‌র্থিক ক্ষ‌তি সামলা‌তে ঘরোয়া ক্রিকেটে ম্যাচ ফি বাড়ালো বিসিবি ◈ নাম বদলে যাচ্ছে র‌্যাবের, সংসদে বিল

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২৬, ০৩:০৬ দুপুর
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তেজগাঁওয়ে সাতরাস্তা মোড় অবরোধ, তীব্র যানজট (ভিডিও)

বিএসসি ও ডিপ্লোমা ডিগ্রিধারীদের পেশাগত সমাধানের নামে গঠিত সরকারি কমিটির প্রস্তাবের প্রতিবাদে রাজধানীর তেজগাঁওয়ের সাত রাস্তা মোড় অবরোধ করেছেন কারিগরি শিক্ষার্থীরা। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

মঙ্গলবার (৩ জানুয়ারি) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ের সাত রাস্তা মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা। 

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। আমরা পরিস্থিতি অবজার্ভ করছি।

তিনি বলেন, দশম গ্রেডে তাদের নিয়োগের বিষয়ে প্রকৌশলীরা সড়ক অবরোধ করেছেন। ৩৩ শতাংশ বাতিলের দাবি জানাচ্ছেন তারা। 

এর আগে সোমবার বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের পক্ষ থেকে দেশব্যাপী অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়।

সংগঠনটির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় আইডিইবি ভবনে অনুষ্ঠিত এক জরুরি সভায় দশম গ্রেডভুক্ত উপ-সহকারী প্রকৌশলী বা সমমানের পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য ৩৩ শতাংশ কোটা সংরক্ষণের প্রস্তাবকে বৈষম্যমূলক ও অযৌক্তিক আখ্যা দিয়ে এর তীব্র প্রতিবাদ জানানো হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মঙ্গলবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের প্রত্যেক বিভাগীয় সদরের গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করা হবে। এ কর্মসূচিতে আইডিইবি নেতারা, সংগ্রাম পরিষদের নেতা, বিভিন্ন সার্ভিস অ্যাসোসিয়েশনের নেতারা, সদস্য প্রকৌশলী, পলিটেকনিক শিক্ষার্থী ও পলিটেকনিক শিক্ষকরা অংশ নেবেন।

 

  • সর্বশেষ