শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২৬, ০৯:৫৮ রাত
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীতে মিরপুরে জামায়াত-বিএনপি সংঘর্ষ, ১৬ জন কর্মী আহত

রাজধানীর মিরপুরে নির্বাচনি প্রচারপত্র বিলিকে কেন্দ্র করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই পক্ষের বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন। সূত্র: নিউজ২৪

মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যার দিকে মিরপুর মডেল থানাধীন পীরেরবাগ আল মোবারক মসজিদের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় দুই পক্ষের প্রায় ১৬ জন কর্মী আহত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

advertisement

এমন পরিস্থিতিতে কিছু সময় ওই এলাকায় বেশ উত্তেজনা বিরাজ করে। পরবর্তীতে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও বর্তমানে এলাকাজুড়ে উত্তপ্ত অবস্থা বিরাজ করছে।

এ বিষয়ে পুলিশের মিরপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মো. মিজানুর রহমান গণমাধ্যমকে বলেন, দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে রয়েছে।

advertisement

এ ব্যাপারে ঢাকা মহানগর জামায়াতের নায়েবে আমির আব্দুর রহমান মূসা বলেন, দুপুরে শ্যাওড়াপাড়ায় বিএনপি প্রার্থী মিল্টনের স্ত্রী জামায়াতের নারী কর্মীদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান। এরপর সন্ধ্যায় পীরেরবাগ আল মোবারক মসজিদে নামাজ পড়তে যাওয়া জামায়াত নেতাকর্মীদের জিম্মি করা হয় এবং তাদের হামলা ও মারধর করা হয়।

পরবর্তীতে সেখানে জামায়াতের অন্য নেতাকর্মীরাও উপস্থিত হন। এসময় বিএনপি-জামায়াত নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

advertisement

তিনি আরও জানান, তাৎক্ষণিক উত্তেজনাপূর্ণ পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ ও সেনাবাহিনীর সহযোগিতা কামনা করা হয়। এ ঘটনায় জামায়াতের কয়েকজন কর্মী আহত হয়েছেন। তাদের কল্যাণপুর ইবনে সিনায় ভর্তি করা হয়েছে।

  • সর্বশেষ