শিরোনাম
◈ জাতিসংঘে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে ◈ সিএনজি-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ৩ ◈ জুলাই ও অন্তর্বর্তী সরকারকে বিতর্কিত করার বয়ান ‘আওয়ামী লীগের বয়ান’: শফিকুল আলম ◈ ডা. জাহাঙ্গীর কবিরের পরামর্শে কিটো ডায়েটে রোগীর মৃত্যু, তদন্তে কমিটি ◈ হাম-উপসর্গে হাজারের পথে মৃত্যু, একদিনে প্রাণ গেল আরও ৪ জনের ◈ এরপর ঢাকায় লংমার্চ হবে, চিড়ামুড়ি নিয়ে চলে আসবেন: জামায়াত আমির ◈ নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই : কাদায় চাপা পড়েছে সব ◈ আন্তর্জাতিক চাপ ছাড়া রোহিঙ্গা সংকট সমাধান কঠিন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ ভা‌লো হ‌লো না দুই বো‌নের প্রত্যাবর্তনটা, হে‌রেই বিদায় ◈ জাতিসংঘ অধিবেশনের আগে ভারত সফর নয়, দিনক্ষণ চূড়ান্ত হয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০২৬, ১১:১৪ রাত
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাইপলাইনে আবার দুর্ঘটনা, উত্তরা ও আশপাশে গ্যাস সরবরাহ বন্ধ

তিতাসের গ্যাসের বিতরণ লাইনে লিকেজ তৈরি হওয়ায় রাজধানীর উত্তরা ও আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। টঙ্গী ব্রীজের কাছে শিল্প গ্রাহকের সার্ভিস লাইনের ভাল্ভ ফেটে উচ্চ চাপে গ্যাস লিকেজ হয়েছে। তাৎক্ষণিকভাবে উত্তরার মূল পাইপলাইনে সরবরাহ বন্ধ করে দেয়ায় আবাসিক গ্রাহকরা ভোগান্তিতে পড়েছেন। 

মঙ্গলবার রাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে রাজধানী ঢাকা ও আশপাশের জেলায় গ্যাস সরবরাহকারী তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি জানায়, লিকেজ হওয়ায় উত্তরায় গ্যাস বিতরণের মূল ১২ ইঞ্চি ব্যাসের পাইপলাইন ‘শাটডাউন’ করায় সমগ্র উত্তরা, উত্তরখান, দক্ষিণখান ও সন্নিহিত এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। ভাল্ভটি প্রতিস্থাপনের কাজ চলছে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

গ্রত ৪ঠা জানুয়ারিতে তুরাগ নদীর নিচে পাইপলাইন ছিদ্র হয়। এতে এখনও মিরপুর, মোহাম্মদপুর এলাকায় গ্যাসের সরবরাহ স্বাভাবিক হয়নি। গত ১০ জানুয়ারি গণভবনের সামনে একটি ভাল্ভ ফেটে গেলে আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ হলে দুর্ভোগে পড়েন গ্রাহকরা। 

 

  • সর্বশেষ