শিরোনাম
◈ তথ্য পাচারের সন্দেহে শতাধিক পুলিশ কর্মকর্তা গোয়েন্দা নজরদারিতে ◈ আড়াই মাস পর দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ◈ পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে প্রশ্নপত্র প্রিন্ট করার দিকে আমরা ধাবিত হচ্ছি: শিক্ষামন্ত্রী ◈ মেয়ের জন্মদিনে লিটন দা‌সের রেকর্ড, সেঞ্চুরি উৎসর্গ রাজকন্যাকে ◈ পেলের সতীর্থ, ব্রাজিলের প্রথম বিশ্বকাপজয়ী দিনো সানি মারা গেছেন ◈ অস্ট্রিয়া, গায়ানা ও ফিজিতে বাংলাদেশি দক্ষ জনশক্তি নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির ◈ শেখ হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ কার্যালয় খুললেন ছাত্রলীগ নেতাকর্মীরা ◈ শেখ হাসিনাকে ফেরাতে ভারতের আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ পাকিস্তান ২৪ বছরে বাংলাদেশের অর্থনীতির যে ক্ষতি করেছে গত ১৭ বছরে তার চেয়েও বেশি ক্ষতি করেছে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী ◈ বাউবি’র এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬৪.৭৫ শতাংশ

প্রকাশিত : ৩০ ডিসেম্বর, ২০২৫, ১২:১১ রাত
আপডেট : ১৭ আগস্ট, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নতুন কর্মসূচি দিয়ে শাহবাগ ছাড়ল ইনকিলাব মঞ্চ

বৈরি আবহাওয়ার বিষয়টি আমলে নিয়ে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদিকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘স্যালুউটিং আওয়ার কালচারাল হিরো’ প্রচার কর্মসূচি ঘোষণা করে শাহবাগ মোড় ছেড়েছে ইনকিলাব মঞ্চ।

সোমবার (২৯ ডিসেম্বর) রাত ৯টা নাগাদ শাহবাগ থেকে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের এই কর্মসূচি ঘোষণা দিয়েছেন। এরপর আন্দোলনকারীরা শাহবাগ ছেড়ে দেন।

ইনকিলাব মঞ্চের সদস্যসচিব বলেন, আগামীকাল (মঙ্গলবার) আমাদের অনলাইন কর্মসূচি ‘স্যালুটিং আওয়ার কালচারাল হিরো’ শিরোনামে সামাজিক মাধ্যমসহ যত মাধ্যম রয়েছে, সবগুলোতে আপনারা প্রচার করবেন। ধরুন, যারা একটা নজরুল সঙ্গীত গাবেন, ওখানে ওসমান হাদীকে উৎসর্গ করে নজরুল সঙ্গীত পোস্ট করবেন।

আব্দুল্লাহ আল জাবের বলেন, আবহাওয়ার খোঁজ নিয়ে দেখেছি, আগামীকাল খারাপ থাকবে। এ জন্য আমাদের প্রোগ্রাম অনলাইনে হবে। ‘স্যালিউটিং আওয়ার কালচারাল হিরো’ শিরোনামে ডকুমেন্টারি, বক্তব্য, গানসহ যা কিছু রয়েছে, শহীদ ওসমান হাদীর জন্য সেগুলা আপনারা জনতার কাছে দেশে-বিদেশে পৌঁছে দিবেন।

তিনি আরও বলেন, আগামী দুই দিন আমরা বাংলাদেশের প্রত্যেকটি নিবন্ধিত রাজনৈতিক দলের কাছে যাব। তাদেরকে আমাদের এই আন্দোলনে তাদেরকে শামিল হওয়ার আহ্বান জানাব। যদি তারা আমাদেরকে অসহযোগিতা করে, এখানে (শাহবাগে) নাম ধরে ধরে বলে দেব, কারা দিল্লির দাসত্ব স্বীকার করে ক্ষমতায় যেতে চায়।

  • সর্বশেষ