শিরোনাম
◈ টেকসই কৃষি-সবুজ শিল্পে ঋণ কমেছে, বেড়েছে টেকসই অর্থায়ন ◈ বিদেশে থাকা বাংলাদেশিদের জন্য নতুন নির্দেশনা সরকারের ◈ বন্ধ কারখানার ব্যাপারে প্রধানমন্ত্রী যে সুখবর দিলে ◈ সন্তানকে সম্পত্তি লিখে দিলেও বিক্রিতে লাগবে বাবা-মায়ের সম্মতি: আইনমন্ত্রী ◈ শুধুমাত্র তারেক রহমানের মধ্যে পরিবর্তন দেখতে পাচ্ছি, আর কারও মধ্যে পরিবর্তন ঘটেনি: মির্জা ফখরুল(ভিডিও) ◈ অর্থনীতিতে ইতিবাচক গতি, দ্বিতীয়ার্ধে ইউরোপে বাড়ছে ঝুঁকি ◈ জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ ◈ শ্রমবাজার খুলতে বাংলাদেশ-মালয়েশিয়ার ঐকমত্য, বাদ বিতর্কিত এজেন্সি ◈ ৮৬ ডেপুটি অ্যাটর্নি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ ◈ পিপিপি মডেলে দুই মেগা সেতু নির্মাণে জাপানি প্রতিষ্ঠানের প্রস্তাব, ব্যয় ৩৩ হাজার কোটি টাকা

প্রকাশিত : ২৮ ডিসেম্বর, ২০২৫, ১১:১৪ রাত
আপডেট : ২৬ জুলাই, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

কাওরান বাজারে আওয়ামী সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবসায়ীদের বিক্ষোভ 

মনিরুল ইসলাম : কাওরান বাজারে আওয়ামী সিন্ডিকেটের বিরুদ্ধে বিক্ষোভ করেছে স্থানীয় ব্যবসায়ীরা। বিক্ষোভে আওয়ামী দোসরদের বিচারের দাবিতে বিভিন্ন শ্লোগান দেন ব্যবসায়ীরা।

রোববার রাতে বিক্ষোভ মিছিলটি কাওরানবাজার পেট্রোবাংলার সামনে থেকে শুরু হয়ে ফলপট্টি গিয়ে শেষ হয়। 

বিক্ষোভ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে ব্যবসায়ীরা বলেন, পতিত স্বৈরাচারী আমলে আওয়ামী লীগের চাঁদাবাজ ও দখলবাজরা যেভাবে কাওরানবাজারে দখলবাজি করেছিলো তারা আবারও একইভাবে চাঁদাবাজদের একত্রিত করে ব্যবসায়ীদের হুমকি-দমকি দিচ্ছে। পাশাপাশি বিএনপিতে হেয় প্রতিপন্ন করতে দলের কয়েক নেতার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।

বক্তারা বলেন, কাওরানবাজারে ৫ আগষ্টের পর আওয়ামী চাঁদাবাজরা গা ঢাকা দিলেও আওয়ামী লীগের কয়েকজন চিহ্নিত ব্যবসায়ীদের ইন্ধনে তারা আবারও দখল বাজি করার অপচেষ্টা করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়