শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ২৮ ডিসেম্বর, ২০২৫, ১২:১০ রাত
আপডেট : ১০ আগস্ট, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রকাশ্যে রাজধানীতে যুবদল কর্মীকে কুপিয়ে জখম

রাজধানীর মোহাম্মদপুরে রাকিব হোসেন বিশাল নামে যুবদলের এক কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে মোহাম্মদপুরের বাবর রোডের জহুরী মহল্লা এলাকার মিনার মসজিদের পাশে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ইতোমধ্যে দু’জনকে আটক করেছে পুলিশ। তারা হলেন- ভোলার বোরহানউদ্দিন উপজেলার চর আলকি এলাকার নাছির উদ্দিন খা’র ছেলে নাঈম ও একই উপজেলার বড়পাতা এলাকার মিলনের ছেলে রাজিব।

এদিকে ঘটনার পর গুরুতর আহত অবস্থায় রাকিব নামের ওই যুবদল কর্মীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়েছে। তিনি মোহাম্মদপুরের আদাবর শাখা যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে শনিবার সন্ধ্যায় মোহাম্মদপুরের জহুরী মহল্লা এলাকার মিনার মসজিদের পাশে রাকিবকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখন করে দুর্বত্তরা। ওই সময় দ্রুতই মোহাম্মদপুর থানা পুলিশের টহলরত অ্যাপোলো টিম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পাশাপাশি ঘটনাস্থল থেকে পালানোর সময় নাঈম ও রাজিবকে আটক করে। অন্যদিকে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রাকিবকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়।

এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ। উৎস: চ্যানেল২৪

  • সর্বশেষ