শিরোনাম
◈ লাল কার্ড পে‌লেন ওলিস, ৬ গোলের রোমাঞ্চে বায়ার্ন মিউনিখ‌কে রুখে দিলো ভাইকিং ◈ রাশিয়া, কানাডা ও সৌদি আরব থেকে ৯৬৯ কোটি টাকার সার কিনবে সরকার ◈ টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, ২১ ইউনিটের ৪ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে ◈ ওমান প্রবাসীদের জন্য জরুরি খবর! ◈ বাংলাদেশে ই-বর্জ্য থেকে বছরে ৫০ কোটি ডলারের সম্পদ উদ্ধারের সুযোগ, ঝুঁকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ, ম‌্যান‌চেস্টার ইউনাইটেড‌কে হারা‌লো অ‌্যাত‌লে‌তি‌কো মা‌দ্রিদ ◈ ময়মনসিংহে স্কুলে শিক্ষক–শিক্ষিকার মারামারির ভিডিও ভাইরাল, পরে যা জানা গেল ◈ ফরিদপুর মেডিকেলে প্রায় সাড়ে ২৩ কোটি টাকার সরকারি অর্থের অপচয়! ◈ ইয়ে‌মে‌নের নি‌র্দেশ, সৌদি আরবের আরামকো স্থাপনা খালি করো, রিয়াদে পাল্টা হামলা চালা‌নো হ‌বে ◈ বিশ্ববাজারে প্রতিযোগিতার চাপে দেশের পোশাকশিল্প: প্রবৃদ্ধির আড়ালে বাড়ছে ঝুঁকি

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০২২, ০৮:৩৬ সকাল
আপডেট : ০১ ফেব্রুয়ারি, ২০২২, ০১:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দুবাই মেট্রোস্টেশনে সততা দেখালেন প্রবাসী সাংবাদিক

আব্দুল হক, আমিরাত: [২] সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাই মেট্রোস্টেশনে এক যাত্রীর রেখে যাওয়া আইফোন 12 pro max ৪,৩৮৯ দিরহাম (বাংলাদেশি টাকা ১ লাখ ৮৫ হাজার টাকার মতো) ফেরত দিয়ে সততা দেখিয়েছেন প্রবাসী সাংবাদিক সমিতির দপ্তর সম্পাদক সাংবাদিক মোঃ ওবায়দুল হক মানিক।

[৩] সোমবার (৩১ জানুয়ারি) দুপুর ২টার দিকে ব্যবসায়িক কাজে সালাউদ্দিন মেট্রো স্টেশন থেকে আল- কিয়াদা মেট্রো স্টেশনে নামেন কাজ শেষ করে আসার সময় ওয়াশরুমে দেখতে পান একটি আইফোন। উনি দেরী না করে কর্তব্যরত অফিসারের কাছে আইফোনটি হস্তান্তর করেন। কর্তব্যরত পুলিশ অফিসার তার এই সততা দেখে খুশি হন এবং তাকে ধন্যবাদ জানাই।

[৪] বঙ্গমাতা পরিষদের সভাপতি ও ব্যাংকার মোঃ আব্দুল হকের বড় ছেলে সাংবাদিক ওবায়দুল হক মানিক ব্যবসার পাশাপাশি সাংবাদিকতা করেন আরব আমিরাতে।

[৫] ওবায়দুল হক মানিক বলেন, দুবাই আল - কিয়াদা মেট্রো স্টেশন ওয়াশ রুমে আমি আইফোন টি দেখতে পাই। দেখার সাথে সাথে আমি কর্তব্যরত পুলিশ অফিসার ইনচার্জ কে আইফোন টি হস্তান্তর করি। উনি আমি বাংলাদেশি শোনে খুশি হন এবং আমাকে ধন্যবাদ জানান।আমি একজন বাংলাদেশি হিসেবে বিদেশের মাটিতে এমন কাজটি করতে পেরে আমি সত্যিই আনন্দিত। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ