শিরোনাম
◈ রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে বিএনপিতে বড় রদবদল, এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন সালাউদ্দিন আহমদ, ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী ◈ সরকার ও দল থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ◈ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত ও ৭০ অনুচ্ছেদের বৈধতা চেয়ে হাইকোর্টে রিট ◈ আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা ◈ রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা: বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, ১১ দলীয় জোট মনোনয়নপত্র জমা দিয়েছে ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল ◈ প্রধানমন্ত্রীর নির্দেশের পরও বাস টার্মিনাল সরাতে গতি নেই, যানজটে নাকাল ঢাকা ◈ জুলাই-জুনের বদলে এপ্রিল-মার্চে অর্থবছর পরিবর্তনের পরিকল্পনা করছে সরকার ◈ ফ্যামিলি কার্ডের মাঠকর্মী নিয়োগে অনিয়মের অভিযোগ, একের পর এক উপজেলায় ফল স্থগিত ◈ শূন্য পাসের ভয়াবহ চিত্র: তিন শতাধিক ‘নামসর্বস্ব’ প্রতিষ্ঠান, খোঁজা হচ্ছে কারণ, জবাবদিহির মুখে ২২৬ মাদ্রাসা

প্রকাশিত : ২৭ ডিসেম্বর, ২০২১, ০৮:০৯ রাত
আপডেট : ২৭ ডিসেম্বর, ২০২১, ০৮:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দেশে উন্নত চিকিৎসাব্যবস্থা থাকা সত্ত্বেও খালেদা জিয়াকে বিদেশ নিতে হবে কেনো : শেখ সেলিম

শাহীন খন্দকার: [২] বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শেখ ফজলুল করিম সেলিম, এমপি আরো বলেছেন, বিএনপি-জামায়াত জোট স্বাধীনতাবিরোধী অপশক্তি। বিএনপি-জামায়াত জোটের নেতৃবৃন্দ বাংলাদেশের মাটি ও মানুষকে ভালোবাসে না। চিন্তা-চেতনায় তারা পাকিস্তানকে লালন করছে।

[৩] তাই বাংলাদেশের উন্নয়ন ও মানুষের ভালো থাকা নিয়ে তাদের কিছু যায় আসে না। এখনো বাংলাদেশের স্বাধীনতাবিরোধী এই পরাজিত অপশক্তি ঐক্যবদ্ধ হয়ে বর্তমানে ক্ষমতাসীন স্বাধীনতার স্বপক্ষের সরকার, মুক্তযুদ্ধের চেতনা ধারণকারী সরকার, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আঘাত হানতে তারা ঐক্যবদ্ধ হয়েছে।

[৪] স্বাধীনতা চিকিৎসক পরিষদের নেতৃবৃন্দ-কর্মীসহ স্বাধীনতার সকল স্বপক্ষের শক্তিকে ঐকবদ্ধ হয়ে স্বাধীনতাবিরোধী অপশক্তি বিএনপি-জামায়াত জোটের সকল ষড়যন্ত্রকে রুখে দিতে হবে। যাতে করে স্বাধীনতাবিরোধী অপশক্তি বিএনপি-জামায়াত জোট আর কোনোদিন ক্ষমতায় আসতে না পারে সেজন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ এবং মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের প্রত্যয়ে গঠিত স্বাধীনতা চিকিৎসক পরিষদের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ সোমবার ২৭ ডিসেম্বর বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিলন হলে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

[৫] আরো বলেন, বিশ্বে সাজাপ্রাপ্ত আসামিকে বিদেশে চিকিৎসা দেওয়ার নমুনা আছে নাকি ? তাদের উদ্দেশ্য চিকিৎসা না বিদেশে গিয়ে ষড়যন্ত্র করা ? আসলে বিএনপির কাজই হচ্ছে ষড়যন্ত্র করা এবং ষড়যন্ত্রের মাধ্যমে তারা বর্তমান সরকারকে উৎখাতের চেষ্টা করছে। কিন্তু তাদের সেই দুঃস্বপ্ন কোনোদিনই পূরণ হবে না। বিএনপির সকল অপচেষ্টাকে আন্দোলনের মাধ্যমেই প্রতিহত করা হবে।

[৬] আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, স্বাধীনতা বিরোধীরা দেশের বিরুদ্ধে, বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে স্বাধীনতার সকল স্বপক্ষের শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে।

[৭] স্বাধীনতা চিকিৎসক পরিষদ এর সভাপতি অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক, এমপি, কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট এর চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত, এমপি, বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন এর সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশনের মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ এর মহাসচিব অধ্যাপক ডা. এম এ আজিজ। পরিচালনা করেন স্বাচিপ নেতা ডা. আরিফুল ইসলাম জোয়ারদার টিটো প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়