শিরোনাম
◈ একই পরিবারের ৫ জনের মৃত্যু, স্বজনদের দাবি রাতে খেয়েছিলেন নুডলস ◈ শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর (ভিডিও) ◈ ড্যাপের নতুন সংশোধনীতে বুড়িগঙ্গার তীরে ভারী শিল্পের অনুমোদন, বন্যাপ্রবাহ এলাকায় আবাসন প্রকল্পের সুযোগ ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ পেরিয়ে অবস্থান করলে স্থায়ী নিষেধাজ্ঞা, ফৌজদারি মামলার হুঁশিয়ারি মার্কিন দূতাবাসের ◈ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থী-তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর দিতে নির্দেশনা ◈ বাংলাদেশে টমেটো ও আলুর সংগ্রহ-পরবর্তী বিভিন্ন পর্যায়ে নষ্ট এক-তৃতীয়াংশ ধানে ১০.২৪% ◈ ত্রিদেশীয় সিরিজে প্রথম ম‌্যাচ সন্ধ‌্যায়, মু‌খোমু‌খি বাংলা‌দেশ ও জিম্বাবু‌য়ে ◈ মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম দুই প্রতিপক্ষ চূড়ান্ত ◈ কক্সবাজারের রিসোর্টে ভয়াবহ আগুনে টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০ ◈ আগামী ২৪ ঘণ্টায় যেসব বিভাগে বৃষ্টি হতে পারে

প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২১, ০২:৩৮ রাত
আপডেট : ২৩ নভেম্বর, ২০২১, ০২:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ

নিউজ ডেস্ক : বকেয়া বেতনের দাবিতে গাজীপুর মহানগরের কোনাবাড়ি থানার কামরাঙ্গিচালা এলাকার নিউ লাইন গার্মেন্টসের শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এর ফলে কয়েক কিলোমিটার জুড়ে দীর্ঘ যানজটে পড়েন ওই মহাসড়কের চলাচলকারী যাত্রীরা। জাগোনিউজ

সেপ্টেম্বর ও অক্টোবর মাসের বকেয়া বেতনের দাবিতে সোমবার (২২ নভেম্বর) সন্ধ্যা সাতটায় বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা।

নিউ লাইন গার্মেন্টসের শ্রমিক রোজী, আকরাম ও কালাম জানান, কারখানার অধিকাংশ শ্রমিকই অন্য জেলা থেকে এসেছেন। তারা এখানে ঘরভাড়া নিয়ে থেকে কাজ করেন। মাস শেষে ঘরভাড়া, দোকান বাকিসহ বেতনের প্রায় পুরো টাকাই খরচ করতে হয়। কারখানা কর্তৃপক্ষ সেপ্টেম্বর ও অক্টোবর মাসের বেতন পরিশোধে একাধিকবার তারিখ নির্ধারণ করেও পরিশোধ করেনি। তারা বেতন না দিয়ে নানা অজুহাত দেখান।

অপর শ্রমিক রমজান বলেন, প্রতিমাসে বেতন দেওয়ার সময় নানা কথা বলেন। নির্ধারিত সময়ে তারা কোনো মাসেই বেতন ভাতা পরিশোধ করেন না।

সালনা কোনাবাড়ি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর গোলাম ফারুক জানান, কারখানা কর্তৃপক্ষ একাধিক তারিখ দিয়েও শ্রমিকদের বেতন পরিশোধ করছিল না। একারণে সোমবার সন্ধ্যায় শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত দুই ঘণ্টা চলা অবরোধে তীব্র যানজটের মুখে পড়েন ওই মহাসড়কে চলাচলকারী যাত্রীরা। পরে শ্রমিক ও কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সমঝোতা হয়। কর্তৃপক্ষ বেতন দেওয়ার আশ্বাস দিলে রাত ৯টার কিছু সময় পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

  • সর্বশেষ