শিরোনাম
◈ পাঁচ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা, চার লেনে যুক্ত হবে দেশের সব জেলা ◈ শ্রমিক অসন্তোষ ও নাশকতা ঠেকাতে প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী, আহত পুলিশ সদস্যদের পুরস্কারের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ◈ শিক্ষাপ্রতিষ্ঠানে দলাদলি ও ব্যক্তিস্বার্থের বিরোধ নয়, শিক্ষার পরিবেশ বজায় রাখার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ খেজুরের রস ছাড়াই তৈরি হচ্ছে ‘খাঁটি গুড়’, রাজশাহীতে দেড় শতাধিক কারখানায় ভেজাল গুড়ের রমরমা ব্যবসা ◈ একজন সাংবাদিক আমাকে ফোন করে বললেন, ‘মাননীয় মন্ত্রী, আপনি কখন পদত্যাগ করছেন?’ (ভিডিও) ◈ ‘মাইর খাওয়ার মধ্যে নেই, একটা মারলে দুইটা মারব—প্রয়োজনে জামায়াত ছেড়ে দেব’: আমির হামজা (ভিডিও) ◈ ২০২৭ সালের জুন থেকে ঢাকার ১৩ অঞ্চলে মেঘনা থেকে ৫০ কোটি লিটার বিশুদ্ধ পানি সরবরাহ করবে ওয়াসা ◈ দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, বাস-স্মৃতিস্তম্ভ ও বিএনপি কার্যালয়ে আগুন ◈ রাজশাহীতে টানা দুই দিন পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে হামলা, পেট্রোল বোমায় ট্রান্সফরমারে আগুন ◈ দেশের ২৪ নদীতে ছড়িয়ে পড়েছে আগ্রাসী বিদেশি সাকার মাছ; হুমকিতে দেশি মাছের প্রজনন ও জলজ পরিবেশ

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২১, ০১:১১ দুপুর
আপডেট : ২২ নভেম্বর, ২০২১, ০১:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মাকে দেখতে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন তারেক রহমান, একাত্তর টিভির খবর (ভিডিও)

ডেস্ক রিপোর্ট: [২] বিএনপি নেত্রী খালেদা জিয়াকে দেখতে তার বড় ছেলে তারেক রহমান বাংলাদেশে আসার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপির প্রেসিডেন্ট।

[৩] ব্রিটিশ আইনজীবীরা বলছেন, পরোয়ানা ও দণ্ডাদেশ নিয়ে বাংলাদেশে পা দেয়া মাত্র গ্রেপ্তার হবেন, বিএনপির দ্বিতীয় সর্বোচ্চ নেতা।

[৪] চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে যেতে দেওয়ার অনুমতি প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরিই জানিয়ে দেন, তার করণীয় যা করার তিনি করেছেন। বাকিটা আইনগত।

[৫] প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের পর আলোচনা উঠেছে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা মাকে দেখতে লন্ডন প্রবাসী তারেক রহমান কি তাহলে বাংলাদেশে ফিরছেন? বা দেশে ফিরতে হলে কি ধরণের আইনী বাধার মুখে পড়তে পারেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন?

[৬] ব্রিটিশ মানবাধিকার আইনজীবীরা ব্যারিস্টার মনোয়ার হোসেন জানিয়েছেন, তারেক রহমান দেশে ফিরলেই গ্রেপ্তার হবে। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ান ছাড়াও দণ্ডাদেশ রয়েছে। ফলে বাংলাদেশে পা দিলেই গ্রেপ্তার হবেন তিনি।

[৭]খালেদার জিয়ার বিদেশে চিকিৎসার ব্যাপারে প্রধানমন্ত্রীর নির্বাহী ক্ষমতার পাশাপাশি হাইকোর্টে রিট করলে আদালতের এই ব্যাপারে সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ার রয়েছে বলে জানান এই আইনজীবী।

[৮] অন্যদিকে, যে কোন পরিস্থিতিতে তারেক রহমান বাংলাদেশে ফিরতে প্রস্তুত বলে জানিয়েছেন বিএনপির যুক্তরাজ্য শাখার সভাপতি এম এ মালেক।

[৯]তারেক রহমানের হালনাগাদ বাংলাদেশি পাসপোর্ট না থাকায় তাকে লন্ডন থেকে বাংলাদেশে ফিরতে হলে দ্রুত ট্রাভেল ডকুমেন্ট অথবা ব্রিটিশ পাসপোর্টের ক্ষেত্রে লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনে ‘নো ভিসা রিকোয়ার্ড’ সিলমোহরের জন্য আবেদন করতে হবে। কিন্তু এ ব্যাপারে তারেক রহমানের পক্ষ থেকে লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনে কোনও আবেদন করা হয়নি।

  • সর্বশেষ