শিরোনাম
◈ মামলা কমিয়ে খেলাপি ঋণ আদায়ে নতুন কৌশল কেন্দ্রীয় ব্যাংকের ◈ পে স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন তথ্য দিলেন অর্থ উপদেষ্টা ◈ দ্বিপক্ষীয় উন্নয়ন প্রকল্প নিয়ে অর্থমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের আলোচনা ◈ আগামী স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে বিএনপি: ভারপ্রাপ্ত মহাসচিব ◈ রাষ্ট্রপতি নির্বাচন ও ৭০ অনুচ্ছেদ: জুলাই সনদে যেসব পরিবর্তনের প্রস্তাব ছিল ◈ বাবাজী, আমার যৌবন বা বেডরুম নিয়ে মিছামিছি দিবা স্বপ্ন দেখা বন্ধ করুন: বাবা রামদেবকে বললের কঙ্গনা ◈ হোটেল নোংরা করার অভিযোগ, জেমসের মুখপাত্র বললেন ‘রুমটি জেমসের ছিল না’ ◈ রাষ্ট্রপতির শপথ, শুক্রবার বন্ধ থাকবে যেসব সড়ক ◈ জলাবদ্ধতায় এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের ৩ বিষয়ের পরীক্ষা কবে, জানুন কেন্দ্র ও কারা দিতে পারবেন ◈ রিজার্ভে ঊর্ধ্বগতি, বেড়ে ৩৭.৩৪ বিলিয়ন ডলার

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২১, ১১:৪৭ দুপুর
আপডেট : ২০ নভেম্বর, ২০২১, ১১:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] খালেদা জিয়াকে মৌলিক অধিকার থেকে বঞ্চিত করছে সরকার: মঈন খান

শিমুল মাহমুদ: [২] বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী দুই বারে বিরোধী দলের নেত্রী ছিলেন সে কথা বাদ দিলাম, তিনি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে সুস্বাস্থ্য তার মৌলিক অধিকার। আজকে তাকে তার মৌলিক অধিকার থেকে কেনো বঞ্চিত করা হচ্ছে, সে জবাব সরকারকে দিতে হবে।

[৩] শনিবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মুক্তি ও বিদেশের উন্নত চিকিৎসার দাবিতে গণ-অনশনে তিনি এ কথা বলেন।

[৪] মঈন খান বলেন, তিনি অসুস্থ, তার চিকিৎসার সুব্যবস্থা নেই। সরকার মিথ্যা অজুহাত দেখিয়ে তাকে সে অধিকার থেকে বঞ্চিত করে রেখেছে। এটা চলতে পারে না।

[৫] তিনি বলেন, পৃথিবীর ইতিহাস আপনারা লক্ষ্য করুন, দুনিয়ার কোনো দেশে মানুষের অধিকার প্রতিষ্ঠার যে সংগ্রাম তা সহজ ছিলো না। বাংলাদেশকেও এ কথা মনে রাখতে হবে। আমাদের সে সংগ্রামের ভিতর দিয়ে এ দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হবে।

[৬] শনিবার সকাল ৯ টা থেকে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে এই কর্মসূচি শুরু হয়। এতে স্বাগত বক্তব্য দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

[৭] সরকারের সমালোচনা করে বিএনপির মহাসচিব বলেন, এই ফ্যাসিস্ট সরকার বেগম খালেদা জিয়াকে মুক্তি দিচ্ছে না। শান্তিপূর্ণভাবে দলীয় নেতাকর্মীদের গণ অনশন কর্মসূচি সফল করার আহ্বান জানান তিনি।

[৮] দলের প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর সঞ্চালনায় গণ অনশনে অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, যুবদলের সভাপতি সাইফুল ইসলাম নীরব, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবদুল কাদের ভূঁইয়া জুয়েল, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি'র আহবায়ক আব্দুস সালাম, উত্তর বিএনপি'র আহবায়ক আমানউল্লাহ আমান, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টু সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নিয়েছেন।

[৯] বিকেল ৪ টা পর্যন্ত এই গণঅনশন কর্মসূচি চলবে। এই কর্মসূচি থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন কর্মসূচি ঘোষণা করবেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়