শিরোনাম
◈ ইরানের ড্রোন ঠেকাতে হরমুজে যুক্তরাষ্ট্রের ‘লেজার অস্ত্র’ : নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদন ◈ জাতিসংঘের প্রশাসনিক দায়িত্বে জাইমা রহমান, লিগ্যাল অফিসারের আসল কাজ কী? (ভিডিও) ◈ নিউইয়র্কে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে প্রবাসীদের কটূক্তি ও হেনস্তার অভিযোগ (ভিডিও) ◈ ককটেল বিস্ফোরণ: নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে মন্তব্য করেছেন ডিএমপি ◈ সরকারি চাকরিতে মামলা চললে পদোন্নতি নয়, দণ্ড শেষেও দুই বছর অপেক্ষা ◈ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে তিন জনের মৃত্যু, আক্রান্ত ১২৬৫ ◈ জাতিসংঘ অধিবেশনে মোদি অনুপস্থিত কেন, ভারতের কূটনীতিতে কী বার্তা? ◈ নেতানিয়াহুর ভাষণের সময় বাংলাদেশসহ ৭৭ দেশের ওয়াকআউট ◈ নভেম্বরের মাঝামাঝি হতে পারে এইচএসসির ফল প্রকাশ  ◈ মহেশখালীতে এলএনজি স্থানান্তর শুরু, দেশে গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি

প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০২১, ০৬:০৫ বিকাল
আপডেট : ১৬ নভেম্বর, ২০২১, ০৬:০৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আমতলীতে গাঁজাসহ মাদককারবারী গ্রেপ্তার

জিয়া উদ্দিন: [২] ৪৫০ গ্রাম গাঁজাসহ শাহাবুদ্দিন হাওলাদার নামের এক গাঁজা বিক্রেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার রাতে আমতলী উপজেলার পশ্চিম চুনাখালী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

[৩] মঙ্গলবার তাকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্টেট আদালতে সোপর্দ করা হয়। আদালতের বিচারক মো. সাকিব হোসেন তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

[৪] জানাগেছে, উপজেলার কুকুয়া ইউনিয়নের পশ্চিম কুকুয়া গ্রামের নুরুল ইসলাম হাওলাদারের ছেলে শাহাবুদ্দিন হাওলাদার দীর্ঘ দিন ধরে মাদক বিক্রি করে আসছিলো। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আমতলী থানার এস আই সোহেল রানার নেতৃত্বে পুলিশ তাকে পশ্চিম চুনাখালী গ্রাম থেকে বিক্রিরত অবস্থায় গ্রেপ্তার করে।

[৫] এ সময় তার শরীর তল্লাশী করে ৪’শ৫০ গ্রাম গাজা জব্দ করা হয়েছে। এ ঘটনায় আমতলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়। মঙ্গলবার তাকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। আদালতের বিচারক মো. সাকিব হোসেন তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

[৬] আমতলী থানার ওসি একেএম মিজানুর রহমান বলেন, আসামি শাহাবুদ্দিনকে আদালতে পাঠানো হয়েছে।

 

  • সর্বশেষ