শিরোনাম
◈ আল নাসরের ক‌ষ্টের জয়, রোনাল‌দো পে‌লেন ৯৭৮তম গোল ◈ বিশ্ববিদ্যালয়ে গবেষণার সুযোগ বাড়লেও উদ্ভাবনে পিছিয়ে বাংলাদেশ, পেটেন্টেও বড় ঘাটতি ◈ ইং‌লিশ লি‌গে ক্রিস্টাল প‌্যা‌লে‌সের বিরু‌দ্ধে ম‌্যান‌চেস্টার সিটির বড় জয় ◈ স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেবে বিএনপি, বিতর্কিতদের বাদ দিয়ে জনপ্রিয়-ত্যাগীদের অগ্রাধিকার ◈ মে‌সির ইন্টার মিয়া‌মি‌তে নতুন আর্জেন্টাইন কোচ ◈ এশিয়ান গেম‌সে দুর্বল ব‌্যবস্থাপনা জাপা‌নের, ক্ষোভ ভার‌তের, গেমসে সি‌নিয়র ক্রিকেট দল পাঠা‌বে না বি‌সি‌সিআই!  ◈ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা ◈ ঢাকার যানজট কমাতে ২০ বছরের মহাপরিকল্পনা, বাস্তবায়নেই যত শঙ্কা ◈ বিদ্যুৎসংকট সমাধানে প্রধানমন্ত্রীর সঙ্গে বসতে চান ব্যবসায়ীরা, মিলল ৫ প্রস্তাব ◈ ছয় মাস ধরে লোকচক্ষুর আড়ালে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি, বাড়ছে রহস্য

প্রকাশিত : ২৮ ডিসেম্বর, ২০২৫, ০৭:০১ বিকাল
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধামরাইয়ে সীমানা বিরোধে, মারধরে ভাইয়ের হাতে প্রাণ গেল বড় ভাইয়ের

আদনান হোসেন, ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বাড়ির সীমানা সংক্রান্ত বিরোধের জেরে ভাইয়ের মারধরে মান্নান মিয়া (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার (২৮ ডিসেম্বর) সকালে রাজধানীর ধানমন্ডি ২৭ প্লাস হাসপাতালে চিকিৎসা ধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত মান্নান মিয়া ধামরাই থানাধীন কুশরা ইউনিয়নের বইন্যা গ্রামের বাসিন্দা। তিনি মৃত জয়নুদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গত শনিবার (২৭ ডিসেম্বর) সকাল আনুমানিক ৯টার দিকে বাড়ির সীমানা নিয়ে মান্নান মিয়ার সঙ্গে তার আপন ভাই নেওয়াজ আলীর বিরোধ হয়। একপর্যায়ে কথা কাটাকাটি থেকে দু’পক্ষের মধ্যে মারধরের ঘটনা ঘটে। এতে মান্নান মিয়া গুরুতর আহত হন। স্বজনরা তাকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যান।

চিকিৎসাধীন অবস্থায় রোববার সকাল ৯টার দিকে ধানমন্ডি ২৭ প্লাস হাসপাতালে তার মৃত্যু হয়। পরে নিহতের মরদেহ অ্যাম্বুলেন্সযোগে ধামরাইয়ের উদ্দেশ্যে নিয়ে আসা হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং লাশ থানায় আনা হয়। ধামরাই থানা পুলিশ জানায়, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এ বিষয়ে ধামরাই থানার (ওসি) নাজমুল হুদা খান, সাংবাদিকদের জানান, জমি সংক্রান্তবিরোধের জেরে  ভাইয়ের হাতে ভাইয়ের মৃত্যু হয়েছে, লাস থানায় আনা হয়েছে ময়নাতদন্ত জন্য লাশ পাঠানো হবে  আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। 

এদিকে, এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

  • সর্বশেষ