শিরোনাম
◈ বিশ্বকা‌পে আজ শেষ রা‌তে ব্রা‌জিল লড়‌বে মরক্কোর বিরু‌দ্ধে ◈ ১৯৮২ সা‌লে বিশ্বকাপের ম্যাচে মাঠে নেমে গোল বাতিল করান কুয়েতের রাজপুত্র!  ◈ ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির সম্ভাবনা ◈ কক্সবাজারের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মাজারে জমা হওয়া কোটি টাকার দান কোথায় যায়? হিসাব তলব প্রশাসনের ◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত

প্রকাশিত : ২৮ ডিসেম্বর, ২০২৫, ০৯:৪৮ রাত
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পদত্যাগকারীদের বিষয়ে যা বললেন নাহিদ ইসলাম

পদত্যাগকারীদের সম্পর্কে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে এ সিদ্ধান্ত নিয়েছি। এরপর কেউ দলে থাকবে কিনা সেটি তার ব্যক্তিগত সিদ্ধান্ত। আমরা আশা করছি জাতীয় নাগরিক পার্টির সঙ্গে যারা যুক্ত আছে তারা সবাই আমাদের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে।

রোববার (২৮ ডিসেম্বর) রাতে রাজধানীর বাংলামোটরে অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা এককভাবে অংশগ্রহণ করার পরিকল্পনা থাকলেও এখন সে পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে না। শরিফ ওসমান হাদিকে প্রকাশ্যে গুলি করার প্রেক্ষাপটের পর বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তন হয়েছে। যারা গণঅভ্যুত্থানে পরাজিত হয়েছে তারা এ জুলাই প্রজন্মকে নিঃশেষ করার জন্য নানাভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে।

‘এ পরিবর্তিত প্রেক্ষাপটে আধিপত্যবাদী শক্তি যেন গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশকে ঠেকাতে না পারে সেজন্য আমরা বাংলাদেশ জামায়াতে ইসলামী ও তাদের আট দলের জোটের সঙ্গে আমরা একাত্মতা জানিয়েছি’ উল্লেখ করে তিনি আরও বলেন, আমরা একত্রে আধিপত্যবাদ, দুর্নীতি, সংস্কার ও বিচার এসকল বিষয়ে একত্রে কাজ করব।

তিনি আরও বলেন, আমরা সোমবার প্রার্থীদের নাম প্রকাশ করব। আগামীকালই আমরা মনোনয়নপত্র জমা দেব।

জামায়াত ইসলামীর যে ঐতিহাসিক দায় আছে সেই দায় এনসিপি নিচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, আমরা শুধু নির্বাচন বৈতরণী পার করার জন্য এ জোট গঠন করেছি। তবে আমরা আমাদের উদ্দেশ্য অনুসারেই কাজ করব।

এর আগে, দলটির সদস্য সচিব আখতার হোসেন বলেন, পুলিশ বাহিনী নিয়ে বলেন, আওয়ামী লীগের সময়ে দক্ষতার সঙ্গে যে পুলিশ বাহিনী নিরপরাধ ব্যক্তিদের হয়রানি করতো সেই পুলিশ বাহিনী এবার চিহ্নিত সন্ত্রাসীকে ধরতে পারছে না।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়