শিরোনাম
◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে বরফ গলছে, দিল্লি সফরে বার্তা নিয়ে ফিরছেন ত্রিবেদী ◈ প্রযোজক সমিতির নির্বাচন ঘিরে প্রশ্ন তুললেন আরশাদ আদনান: ‘আগে সিনেমা, তারপর নেতৃত্ব’ ◈ রাষ্ট্রপতি নির্বাচন: বিএনপির প্রার্থী ঘোষণা ঘিরে জল্পনা, নীরব কৌশলে শীর্ষ পর্যায়ে তৎপরতা ◈ মুক্তিযুদ্ধের প্রকৃত বীরদের তালিকা তৈরিতে নতুন উদ্যোগ সরকারের ◈ বাংলাদেশের বিরু‌দ্ধে অস্ট্রেলিয়ার শক্তিশালী একাদশ ঘোষণা ◈ তিন কারণে দেশে বেড়েছে লোডশেডিং ◈ শপিং মল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ ◈ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী চূড়ান্ত হলেও নাম ঘোষণা কাল ◈ বালু থেকে চিপ শিল্পের পথে বাংলাদেশ : ৮ নদীর বালুতে সেমিকন্ডাক্টরের সম্ভাবনা, সংগ্রহ করা হয়েছে ৬৬০০ নমুনা ◈ ২০০ কি.মি.র ভোগান্তি শেষ: যমুনায় ২ নদীবন্দরে বদলে যাচ্ছে উত্তরবঙ্গের অর্থনীতি

প্রকাশিত : ২৮ ডিসেম্বর, ২০২৫, ১০:৪৫ রাত
আপডেট : ০৭ আগস্ট, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

বিপিএলের ধারাভাষ‌্য ছেড়ে চলে গেলেন পা‌কিস্তা‌নের ওয়াকার ইউ‌নুস, আসছেন ইংল‌্যা‌ন্ডের ড‌্যা‌রেন গফ

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শুরু থেকে ধারাভাষ্য কক্ষে ছিলেন ওয়াকার ইউনুস। তার উপস্থিতিতে সমর্থকরা পেয়েছিল ম্যাচ দেখার দারুণ অভিজ্ঞতা।

তবে ঢাকা ছেড়েছেন পাকিস্তানের কিংবদন্তি এ পেসার। মূলত আইএল টি-টোয়েন্টিতে যোগ দিতে বিপিএল ছেড়েছেন তিনি। চট্টগ্রাম পর্বেও তাকে দেখা যাবে না। তবে সমর্থকদের জন্য সুখবর, ঢাকা পর্বে আবারও যোগ দেবেন ওয়াকার।

এদিকে সব কিছু ঠিকঠাক থাকলে সোমবার (২৯ ডি‌সেম্বর) বাংলাদেশে আসবেন জনপ্রিয় ধারাভাষ্যকার ও সাবেক ইংলিশ ক্রিকেটার ড্যারেন গফ। লম্বা সময় ইংল্যান্ডের হয়ে খেলেছেন তিনি। ১৯৯৪ থেকে ২০০৬ সাল পর্যন্ত ইংলিশদের প্রতিনিধিত্ব করেছেন তিনি। বর্তমানে ধারাভাষ্যকার ও কোচ হিসেবে কাজ করছেন সাবেক এ ক্রিকেটার।

এবারের বিপিএলে বেশ চমক রেখেছে ব্রডকাস্টিং প্রতিষ্ঠান ট্রান্স প্রোডাকশন টেকনোলিজিস (টিপিটি)। ওয়াকার ইউনুস চলে গেলেও এখনও বাংলাদেশে আছেন রমিজ রাজা। 

দেশিদের মধ্যে আতহার আলী খান, শামীম আশরাফ চৌধুরি, মাজহার ‍উদ্দিন অমি ও সমন্বয় ঘোষও আছেন ধারাভষ্য প্যানেলে। এছাড়াও বিপিএলের শুরু থেকে প্রেজেন্টার হিসেবে আছেন পাকিস্তানের জয়নব আব্বাস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়