শিরোনাম
◈ যে দেশে বাংলাদেশের চেয়ে বেশি মজুরি দেওয়া হয়, সমান সুবিধা থাকলে আমাদেরও বেশি মজুরি দিতে সমস্যা নেই: বিজিএমইএ সভাপতি ◈ সামাজিক মাধ্যমে পদত্যাগের গুঞ্জন নিয়ে মুখ খুললেন এমপি ফজলুর রহমান ◈ ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের ◈ শ্রমিক অসন্তোষে পোশাকশিল্পে বড় ধাক্কা, ১৮ দিনে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার ◈ হাসিনার সমর্থকদের বিরুদ্ধে সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগ, সহিংসতা নিয়ে যা বলল নিউইয়র্ক টাইমস ◈ ২০৩১ সা‌লের বিশ্বকাপের সেমিফাইনাল বাংলা‌দে‌শের মাটিতে চায় বিসিবি  ◈ ডিসেম্বর ঘিরে সীমান্তে বাড়তি সতর্কতা, অবৈধ প্রবেশ ঠেকাতে বিশেষ নজরদারি ◈ মানবিকতা নির্ভর ও জনকল্যাণমুখী দেশ গড়তে চায় সরকার : ডা. জুবাইদা ◈ ব্যাংকের পরিচালক হতে পারবেন না মন্ত্রী-এমপিরা, আসছে নতুন বিধিনিষেধ ◈ ‘এটি ছিল একটি ফাঁদ, আর এতেই পা দিয়েছে আওয়ামী লীগ’

প্রকাশিত : ২৮ ডিসেম্বর, ২০২৫, ০৬:৪৭ বিকাল
আপডেট : ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মানবহীন জেট ড্রোন কিজিলেলমা: সম্পূর্ণ স্বয়ংক্রিয় সমন্বিত ফ্লাইটে নতুন মাইলফলক

টিআরটি ওয়ার্ল্ড: আকাশ প্রতিরক্ষা ইতিহাসে আরও একটি রেকর্ড গড়ার দাবি করেছে তুরস্ক। দেশটির শীর্ষ ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান বায়কার এ নতুন রেকর্ড গড়ার দাবি করেছে।

কোম্পানিটি রবিবার জানিয়েছে, তাদের তৈরি জেটচালিত বায়রাক্তার কিজিলেলমা মানববিহীন যুদ্ধ বিমান বিশ্বে প্রথমবারের মতো সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে ক্লোজ ফরমেশন ফ্লাইট পরিচালনা করেছে। 

উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর পরিচালনা প্রযুক্তি ব্যবহার করে এই ফ্লাইট সম্পন্ন হয়। মানুষের কোনো রকমের সহায়তা ছাড়াই দু’টি ড্রোন পাশাপাশি থেকে সমন্বিত কৌশল অনুসরণ করেছে।

উত্তর-পশ্চিম তুরস্কের চোরলুতে অবস্থিত আকিনজি ফ্লাইট ট্রেনিং অ্যান্ড টেস্ট সেন্টারে এই ঐতিহাসিক ফ্লাইটের পরীক্ষা চালানো হয়। পরীক্ষায় কিজিলেলমার তৃতীয় প্রোটোটাইপ এবং পঞ্চম প্রোটোটাইপ আকাশে ওঠার পর স্বয়ংক্রিয়ভাবে কাছাকাছি দূরত্ব বজায় রেখে জটিল কৌশলগত ভঙ্গিমায় ফ্লাইট পরিচালনা করে। সম্পূর্ণ প্রক্রিয়াটি বায়কারের প্রকৌশলীদের তৈরি স্মার্ট ফ্লিট অটোনমি অ্যালগরিদমের মাধ্যমে সম্পন্ন হয়েছে।

Advertisement

প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, এতদিন পর্যন্ত এই ধরণের উচ্চঝুঁকিপূর্ণ ক্লোজ ফরমেশন ফ্লাইট কেবল মানবচালিত যুদ্ধবিমানের ক্ষেত্রেই দেখা যেতো। কিজিলেলমার এই সক্ষমতা দেখালো ভবিষ্যতের যুদ্ধ ক্ষেত্রে স্বাধীনভাবে পরিচালিত একাধিক ড্রোন একই সঙ্গে সমন্বিত মিশন চালাতে পারবে। এতে আকাশযুদ্ধে কৌশলগত সুবিধা যেমন বৃদ্ধি পাবে, তেমনই ঝুঁকিও কমবে।

এই পরীক্ষায় আরও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক যুক্ত হয়েছে। কিজিলেলমা কমব্যাট এয়ার প্যাট্রোল বা যুদ্ধ টহল মিশনও স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করেছে। নির্দিষ্ট রুট ধরে একাধিক ড্রোন টহল দিতে সক্ষম হয়েছে। ফলে ভবিষ্যতে জাতীয় আকাশ প্রতিরক্ষা সম্পূর্ণ স্বয়ংক্রিয় ড্রোন বহরের ওপর নির্ভর করে পরিচালনা করা যাবে। এতে কার্যকারিতা ও প্রতিরক্ষা প্রস্তুতি বহুগুণ বাড়বে বলে দাবি সংশ্লিষ্টদের।

বায়কার জানিয়েছে, সম্পূর্ণ নিজস্ব অর্থায়ন ও গবেষণায় কিজিলেলমা উন্নয়ন করা হচ্ছে। এর বহর পরিচালনা ব্যবস্থা আরও উন্নত করা হবে। একাধিক প্ল্যাটফর্ম সমন্বিতভাবে পরিচালনার সক্ষমতা ভবিষ্যতের বহুমাত্রিক যুদ্ধক্ষেত্রে বড় ভূমিকা রাখবে।

  • সর্বশেষ