শিরোনাম
◈ গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে বিদেশি কোম্পানির প্রবেশ সহজ করতে ৫১% মালিকানার শর্ত বাদ দিচ্ছে বেবিচক ◈ ইমাম-মুয়াজ্জিন-পুরোহিতদের সম্মানী ও ভাতা দিচ্ছে সরকার, কে কত পাবেন? ◈ আগস্টে ৫১৩ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৮১ ◈ সংঘাত-প্রতিশোধ নয়, সহনশীলতার রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে: রাষ্ট্রপতি ◈ বড় পরিবর্তন আসছে সরকারি চাকরিজীবীদের পেনশনে ◈ উপজেলা নির্বাচনে আচরণবিধি জারি, প্রার্থিতা বাতিলের সুযোগ ◈ আমিরাতে ভিসা বাতিল ৪ হাজার বাংলাদেশির, কূটনৈতিকভাবে সমাধানের চেষ্টা ◈ আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম, সরাসরি রাজনীতিতে যুক্ত নয় রেহানা: দ্য ওয়ালকে শেখ হাসিনা ◈ ওয়ান ইলেভেন কুশীলব ও তাদের সহযোগীদের দি‌কে পু‌লি‌শের চোখ ◈ এই ৯ ধরনের খরচের তথ্য আয়কর রিটার্নে না দিলেই বিপদ   

প্রকাশিত : ০৯ নভেম্বর, ২০২১, ০৯:২২ রাত
আপডেট : ০৯ নভেম্বর, ২০২১, ০৯:২২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আদমদীঘিতে পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই অটোরাইস মিলের জরিমানা

আবু মুত্তালিব: [২] বগুড়ার আদমদীঘিতে আটোরাইস মিলে পাটজাত মোড়ক ব্যবহার না করার অপরাধে দুই অটোরাইস মিলের ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। গতকাল ৯ নভেম্বর মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহি অফিসার ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট শ্রাবণী রায় উপজেলার কলাবাগান এলাকায় দুটি মিলে এ জরিমানা করেন।

[৩] ভ্রাম্যমান আদালত জানায়, বগুড়া পাট অধিদপ্তরের মূর্খ পরিদর্শক সোহেল রানা ও পাট উন্নয়ন সহকারি রফিকুল ইসলামের অভিযোগের প্রেক্ষিতে গতকাল মঙ্গলবার দুপুরে নির্বাহি ম্যাজিষ্ট্রেট শ্রাবণী রায় ফোর্সসহ আদমদীঘির কলাবাগান নামক স্থানে মেসার্স রহমান এন্ড সন্স ও বৈশাখী অটো রাইস মিলে অভিযান চালান।

[৪] অভিযানে ওই দুই অটোরাইস মিলে পাটজাত মোড়ক ব্যবহার না করার অপরাধে মের্সাস রহমান এন্ড সন্স-এর ম্যানেজার গোলাম মোস্তফার ৩০ হাজার টাকা ও একই অপরাধে বৈশাখী অটোরাইস মিলের হিসাব রক্ষক আতিকুর রহমানের ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

  • সর্বশেষ