শিরোনাম
◈ আয়ের চেয়ে ৩২ গুণ বেশি খরচ বিটিভির ◈ ‌বিশ্বকা‌পে ইরা‌নের এই খেলোয়াড়দের মনে রাখবে ইতিহাস এবং ভবিষ‍্যৎ প্রজন্ম, বল‌লেন কোচ ◈ খেলার দুই অ‌র্ধে হাইড্রেশন ব্রেকের কারণে ছন্দ নষ্ট হয়, বল‌লেন আ‌র্জেন্টিনার কোচ স্ক্যালোনি  ◈ বাংলাদেশ–মালয়েশিয়া এফটিএ: বাণিজ্য সম্পর্কের নতুন অধ্যায় শুরু ◈ ইরা‌নের মর্যাদা‌ রক্ষায় বিশ্বকা‌পে ফুটবলাররা যুক্তরাষ্ট্রে লড়াই করছে: পররাষ্ট্রমন্ত্রী ◈ আ. লীগের তৎপরতা ঘিরে ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েন ◈ পাতে ক্যানসারের ঝুঁকি? ইউরোপে নিষিদ্ধ ক্যানসার সৃষ্টিকারী রাসায়নিকে চাষ হচ্ছে ভারতীয় কৃষিপণ্য! ◈ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে যেসব বিষয়ে আলোচনা ◈ বাংলাদেশি শ্রমিক নিয়োগ বাড়াতে আনোয়ার ইব্রাহিমের সহযোগিতা চাইলেন তারেক রহমান ◈ খেলার দুই অ‌র্ধে হাইড্রেশন ব্রেক কিছুই দিচ্ছে না, কেড়ে নিচ্ছে ফুটবলের সৌন্দর্য: উরুগু‌য়ে কোচ

প্রকাশিত : ০৯ নভেম্বর, ২০২১, ০৫:২৪ বিকাল
আপডেট : ০৯ নভেম্বর, ২০২১, ০৫:২৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাকিস্তানি পেসার মোহাম্মদ ইরফানের রেকর্ড ভেঙে ভারতীয় স্পিনার অক্ষয় কার্নেওয়ার বিশ্বরেকর্ড

স্পোর্টস ডেস্ক: [২] ধুমধড়ক্কা চার-ছক্কার খেলা হিসেবেই অধিক সুপরিচিত ক্রিকেটের টি-টোয়েন্টি ফরম্যাট। যেখানে বোলারদের নাভিশ্বাস তুলে বেশিরভাগ ম্যাচেই ব্যাটারদের অগ্নিশর্মা রুপে দেখা যায়। আধুনিক ক্রিকেটের সেই ফরম্যাটেই কিনা কোটার ৪ ওভারে একটি রান পর্যন্ত দেননি অক্ষয় কার্নেওয়ার, দিয়েছেন ৪টি মেইডেন।

[৩] সোমবার ভারতের সৈয়দ মুশতাক আলী ট্রফিতে মনিপুরের বিপক্ষে বিদর্ভের হয়ে এমন অবিশ্বাস্য কীর্তিই গড়েছেন অ্যাম্বিডেক্সটারাস (দুই হাতেই বল করতে পারেন) স্পিনার অক্ষয় কার্নেওয়ার। যেখানে কোটার ৪ ওভার হাত ঘুরিয়ে কোনো প্রকার রান খরচ না করে চারটি মেইডন সহ ২ উইকেট শিকার করেছেন ভারতীয় এই ক্রিকেটার, যা বিশ্বরেকর্ড। স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে অক্ষয় কার্নেওয়ারই প্রথম বোলার, যিনি কোটার চারটি ওভারেই মেইডেন দেওয়ার কীর্তি গড়েছেন।

[৪] তাই অবধারিতভাবেই এই ফরম্যাটে সবচেয়ে কৃপণ বোলিংয়ের নতুন রেকর্ডও গড়েছেন তিনি। সোমবার তার ইতিহাস গড়া বোলিং বিশ্লেষণটি ছিল: ৪,৪,০,২।

[৫] টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে কৃপণ বোলিংয়ের আগের রেকর্ডটি ছিল পাকিস্তানি পেসার মোহাম্মদ ইরফানের। ২০১৮ সালে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) বার্বাডোজ ট্রাইডেন্টসের হয়ে সেন্ট কিটস অ্যান্ড নেভিসের বিপক্ষে চার ওভার বোলিং করে তিন মেইডেনসহ মাত্র ১ রান খরচ করে ২ উইকেট তুলে নিয়েছিলেন বাঁহাতি পেসার(৪,৩,১,২)।

[৬] অক্ষয়ের ইতিহাস গড়া এই ম্যাচ এদিন ভারতের মঙ্গলাগিরি স্টেডিয়ামে মনিপুরের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে করে ২২২ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছিল তার দল বিদর্ভ। জবাবে ১৬.২ ওভারে মাত্র ৫৫ রানেই গুটিয়ে যায় মনিপুর। ক্রিকইনফো, ক্রিকবাজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়