শিরোনাম
◈ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচ দিনব্যাপী কর্মসূচি ◈ বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের সব ধরনের ভিসা সাক্ষাৎকার স্থগিত ◈ পাকিস্তানে হাসপাতালে অগ্নিকাণ্ডে ১৫ নবজাতকের মৃত্যু ◈ বাংলাভাষী মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষমূলক অপরাধ বন্ধে ভারতকে জাতিসংঘের কড়া সতর্কবার্তা ◈ তারেক রহমানের প্রস্তাবিত ভারত সফর নিয়ে দিল্লি কী ভাবছে? ◈ লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে বাংলাদেশি কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, রাইফেল ফেলে পালালো বিএসএফ সদস্য ◈ ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের রাজা, স্বাগত জানালেন রাষ্ট্রপতি ◈ গ্যাস সংকট মোকাবিলায় রেশনিংয়ের সিদ্ধান্ত, উদ্যোক্তারা আনতে পারবেন ভোলার গ্যাস ◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে দ্বিতীয় টে‌স্টে ইচ্ছে করেই এমন পিচ বানিয়েছে অস্ট্রেলিয়া : সু‌নীল গাভাস্কার ◈ চেন্নাই সুপার কিং‌সের ২৫ শতাংশ মালিকানা চেয়ে বসলেন ধোনি: না বলে দিলো সিএসকে, সম্পর্ক তলানিতে  

প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২১, ১০:৪৬ দুপুর
আপডেট : ২৯ অক্টোবর, ২০২১, ১০:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নিউইয়র্কে ইতিহাস গড়ার পথে বাংলাদেশি বংশোদ্ভূত ২ নারী

মাজহারুল ইসলাম: [২] নিউইয়র্ক সিটির সাধারণ নির্বাচনে মেয়র, পাবলিক অ্যাডভোকেট, সিটি কম্পট্রোলার, বরো প্রেসিডেন্ট, ডিস্ট্রিক অ্যাটর্নি, সিটি কাউন্সিল, সুপ্রিম কোর্টের বিচারপতি এবং সিভিল কোর্টের কাউন্টি ও ডিস্ট্রিক বিচারক পদে ভোট হবে। আগামী ২ নভেম্বর ভোর ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত নগরীর পাঁচটি বোরোতে একটানা ভোটগ্রহণ চলবে। ঢাকা পোস্ট

[৩] গত ২২ জুন অনুষ্ঠিত প্রাইমারি নির্বাচনে ব্রুকলিনের ডিস্ট্রিক্ট-৩৯ থেকে বিজয়ী ডেমোক্রেট প্রার্থী শাহানা হানিফ এবং কুইন্স কাউন্টি বিচারক পদে ডেমোক্রেট বিজয়ী সোমা সাঈদ আসন্ন সাধারণ নির্বাচনে প্রার্থী হয়েছেন। নির্বাচনে চূড়ান্ত বিজয়ী হয়ে ইতিহাস গড়ার পথে রয়েছে এই দুই বাংলাদেশি।

[৪] দুজনেরই নিজ দলের বাইরেও কমিউনিটিতে রয়েছে ব্যাপক গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা। পাশাপাশি অন্যান্য কমিউনিটি ও ধর্ম-বর্ণের মানুষের সঙ্গে রয়েছে সুসম্পর্ক। তাই বাংলাদেশিসহ এশিয়ান ও অন্যান্য জাতিসত্তার মানুষের ভোটও পাবেন বলে তারা আশাবাদী।

[৫] শাহানা হানিফ বিজয়ী হলে তিনি হবেন নিউইয়র্ক সিটি কাউন্সিলে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত এবং দক্ষিণ এশিয়ার মধ্যে প্রথম মুসলিম নারী কাউন্সিলওমেন। তার পৈত্রিক নিবাস চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানায়।

[৬] অন্যদিকে সোমা সাঈদ বিজয়ী হলে তিনি হবেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত এবং দক্ষিণ এশিয়ার মধ্যে প্রথম মুসলিম নারী বিচারক। তার পৈত্রিক নিবাস টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায়।

[৭] ডেমোক্রেট অধ্যুষিত নিউইয়র্ক সিটিতে যারা প্রাইমারিতে বিজয়ী হন, তারাই সাধারণ নির্বাচনে চূড়ান্ত বিজয় অর্জন করে থাকেন। ওই হিসেবে শাহানা হানিফ ও এটর্নি সোমা সাঈদকে চূড়ান্ত ফলের জন্য অপেক্ষা করতে হবে।

[৮] এছাড়াও এই নির্বাচনে একাধিক বাংলাদেশি প্রার্থী অংশ নিচ্ছেন। তাদের মধ্যে রয়েছেন ডিস্ট্রিক্ট-২৪ থেকে স্বতন্ত্র প্রার্থী মুজিব রহমান ও ডিস্ট্রিক্ট-২৫ থেকে রিপাবলিকান প্রার্থী শাহ শহীদুল হক। ২৩ অক্টোবর থেকে শুরু হওয়া আগাম ভোটগ্রহণ চলবে ৩১ অক্টোবর পর্যন্ত।

  • সর্বশেষ