শিরোনাম
◈ মন্ত্রীদের কথা কম বলে মনোযোগ দিতে নির্দেশ, ১৮০ দিনে পারফরম্যান্স মূল্যায়নের ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ পাকিস্তানে সেনাবাহিনীর অভিযানে ‘ভারতীয় প্রক্সি’ গোষ্ঠীর ৩৪ সদস্য নিহত ◈ রাজনীতি করার জন্য একটু ‘স্পেস’ চায় আওয়ামী লীগ! ◈ ছয় আসন, বড় লক্ষ্য: ছাত্রনেতৃত্বাধীন এনসিপির সামনে এখন কী? তৃতীয় শক্তি কি গড়ে উঠতে পারবে? ◈ অভিযুক্ত সিয়াম গ্রেফতার, ছুরি ও জামা উদ্ধার: স্কুলছাত্রী হত্যা ◈ একুশে পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী ◈ নতুন দায়িত্ব পেলেন মির্জা আব্বাস ◈ উত্তর-পশ্চিমে পরিবর্তনের ইঙ্গিত: অবহেলিত প্রান্তে নতুন রাজনৈতিক সমীকরণ ◈ বিএনপি সরকারের পদক্ষেপ ভালো, তবে সমালোচনাও আছে ◈ পবিত্র রমজান মাসে একদিনে ওমরাহ পালনকারীর সংখ্যায় নতুন বিশ্বরেকর্ড

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২১, ০১:৪৭ রাত
আপডেট : ১৫ অক্টোবর, ২০২১, ০১:৪৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে যুবক খুন

মোস্তাফিজুর রহমান: [২] নারায়ণগঞ্জের চাষারায় ফুটপাতে দোকান বসাকে কেন্দ্র করে ঝগড়া পাশের দোকানির ছুরিকাঘাতে আহামেদ জোবায়ের (১৮) নামে আরেক দোকানদার নিহত হয়েছেন।

[৩] বৃহস্পতিবার (১৪ অক্টোবর) বিকাল ৫টায় এ ঘটনা ঘটে।

[৪] গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় ভিক্টোরিয়া হাসপাতাল পরে সেখান থেকে রাত পৌনে ৭টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

[৫] ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া বলেন ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

[৬] নিহতের বাবা আমজাদ হোসেন জানান, নারায়ণগঞ্জের উত্তর মাইজ দাইল পরিবারের সাথে থাকতো জোবায়ের। সে চাষারা মর্ডান ডায়াগনস্টিক সেন্টারে সামনের ফুটপাতে জুতার দোকান করতো।

[৭] তিনি বলেন, বিকালে দিকে দোকান বসা নিয়ে পাশের দোকানি স্বপনের সাথে কথা কাটাকাটি হাতাহাতির ঘটনা ঘটে। সে সময় লেডিস ব্যাগ বিক্রেতা স্বপনসহ কয়েকজন তাকে বাম পাজোরে ছুরিকাঘাত করে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়