শিরোনাম
◈ পাঠ্যবইয়ে আসছে বড় পরিবর্তন, দুই শ্রেণিতে নতুন চার বই ◈ মিত্রদের ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি: বাস্তবায়ন হবে ৩১ দফা ও জুলাই সনদ ◈ ইতালির স্বপ্ন ভেঙে লিবিয়ায় বন্দিদশা, মুক্তিপণে দেড় কোটি টাকা দাবি ◈ প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা আরও উন্নত করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ মানদণ্ডে ব্যর্থ, বাজার থেকে ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের ◈ আইনি ও প্রশাসনিক জটিলতায় ওষুধের মূল্য নির্ধারণ থমকে গেছে: বাজারে আসছে না নতুন ওষুধ, হুমকিতে বিপুল বিনিয়োগ ◈ নেপালকে হারিয়ে সিরিজে ২-১এ এগি‌য়ে গে‌লো বাংলাদেশ নারী কাবাডি দল ◈ ফ্যামিলি কার্ডের সুবিধা নিশ্চিতে নির্ভুল তথ্যভাণ্ডার গড়ার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ ◈ মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার কাঁটাতারের বেড়া, প্রাথমিক পরিকল্পনার কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ মেসির সঙ্গে ‘প্রতারণা’ করেছে আর্জেন্টিনা: বিবিসির বিশ্লেষণ

প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২১, ০৬:৪৭ বিকাল
আপডেট : ১৪ অক্টোবর, ২০২১, ০৬:৪৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লক্ষ্মীপুরে আওয়ামী লীগের সংবাদ সম্মেলন

জাহাঙ্গীর লিটন : [২] সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান এমরান হোসেন নান্নুকে অবৈধ সভাপতি এবং হাইব্রিড আখ্যা দিয়েছে ওই কমিটির নেতাকর্মীদের একাংশ।

[৩] বৃহস্পতিবার বিকেলে লক্ষ্মীপুর প্রেস ক্লাবের মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষনা দেন উত্তর হামছাদী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম এ কাদের সিদ্দিকী। এসময় জেলা আওয়ামী মৎস্যজীবি লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য শামীম আনোয়ার বাচ্চু সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

[৪] সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বাচ্চু ও কাদের সিদ্দিকী বলেন, বিগত ২০০৪ সালে সম্মেলনের মাধ্যমে সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়। এতে আলতাফ হোসেনকে সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়। কিন্তু সভাপতি আলতাফ হোসেনের মৃত্যুর পরে সাংগঠনিক নিয়ম অনুযায়ী কমিটি গঠন করা হয়নি।

[৫] সংবাদ সম্মেলনে আরও বলা হয়, এমরান হোসেন নান্নু ওই কমিটির সভাপতির মৃত্যুর আগ পর্যন্ত দলীয় কোন পদবীতে ছিলেন না। তার ভাই সৌহরাব হোসেন বিনু বিএনপি নেতা ছিলেন। বিএনপি ক্ষমতাথাকাকালিন ১৫ আগস্টের কাঙ্গালীভোজের পাতিলের খাবার লাথি মেরে ফেলে দেয়। বর্তমানে নান্নু দলীয় নেতাকর্মীদের সাথে সমন্বয় না করে নিজের ইচ্ছেমতো কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন। যাতে করে দলীয় ভাবমূর্তি নষ্ট সহ দলীয় নেতাকর্মীরা ক্ষতিগ্রস্থ হচ্ছেন। এসময় ইউনিয়ন আওয়ামী লীগকে সুসংগঠিত করার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে দলের নীতি নির্ধারকদের প্রতি আহবান জানান তারা।

[৬] এসময় অন্যান্যদের উপস্থিত ছিলেন, বীরমুক্তিযোদ্ধা রাজ্জাকুল হায়দার চৌধুরী, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কালাম শেখ, কে এম হাসান, মাইন উদ্দিন, সোহাগ হোসেন, মো: জাকির প্রমুখ।

[৭] এ বিষয়ে জানতে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান এমরান হোসেন নান্নুর মুঠোফোনে একাধিক বার চেষ্টা করেও পাওয়া যায়নি।

[৮] জেলা আওয়ামী লীগের সভাপতি মিয়া গোলাম ফারুক পিংকু বলেন, কমিটির বিষয়ে আমি অবগত নয়। যদি অন্যায়ভাবে বা অবৈধভাবে কোন কমিটি দেয়া হয় তদন্ত সাপেক্ষে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়