শিরোনাম
◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী ◈ সেবা না পেয়ে বেশ কিছু শিশু মারা গেছে, বাংলাদেশের হাসপাতালে আইসিইউ এবং ভেন্টিলেশন সেবা কতটা আছে?  ◈ জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর ◈ স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজতে নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ভারত সফরে জয়শঙ্কর-দোভালের সঙ্গে বৈঠক, জ্বালানি ও পানি ইস্যুতে গুরুত্ব ◈ ঢাকাসহ ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০২১, ০৫:৫৮ বিকাল
আপডেট : ০৯ অক্টোবর, ২০২১, ০৫:৫৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লক্ষ্মীপুরে মোটর ড্রাইভিং কোর্সের উদ্বোধন করেন এমপি নয়ন

জাহাঙ্গীর লিটন: [২] “দক্ষ হয়ে বিদেশ গেলে, অর্থ সম্মান দুই’ই মিলে”, “মুজিব বর্ষের আহ্বান, দক্ষ হয়ে বিদেশ যান” এ স্লোগানকে সামনে রেখে লক্ষ্মীপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে মোটর ড্রাইভিং কোর্সের উদ্বোধন করা হয়েছে।

[৩] শনিবার (৯ অক্টোবর) দুপুরে লক্ষ্মীপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রকৌশলী গিয়াস উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন। এসময় ফিতা কেটে নতুন একটি প্রশিক্ষণ গাড়িও উদ্বোধন করেন সাংসদ নয়ন।

[৪] প্রবাসী কল্যাণ ও বৈদিশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সেইফ এবং জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরো এর যৌথ পরিচালনায় লক্ষ্মীপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

[৫] এসময় উপস্থিত ছিলেন, জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) সাবেক অতিরিক্ত মহাপরিচালক শামছুল আমিন, ইঞ্জিনিয়ার কেএসএম জাহাঙ্গির, স্থানীয় চেয়ারম্যান সালাউদ্দিন ভূঁইয়া, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক প্রমুখ।
প্রশিক্ষণে দুই ব্যাচে ৪০ জন করে ৮০ জন প্রশিক্ষণার্থী অংশ নিবেন বলে জানান আয়োজকরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়