শিরোনাম
◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর ◈ বুক কাঁপছে আতঙ্কে, তবু থামছে না জীবিকার লড়াই : জীবিকার টানে সৌদি ফিরছেন প্রবাসীরা ◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়? ◈ ঢাকা-কক্সবাজার রুটে নতুন ট্রেন মহানগর এক্সপ্রেস, ওঠা যাবে যেসব স্টেশন থেকে ◈ ওয়ান‌ডে সি‌রি‌জে অ‌স্ট্রেলিয়ার কা‌ছে হোয়াইট ওয়াশ বাংলাদেশ নারী দল  ◈ দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, বাড়বে সাইবার অপরাধ দমনের সক্ষমতা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ভারতের আন্দোলনে পথ দেখিয়েছে বাংলাদেশের তরুণরা: নেহা বোরা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে বিদেশি কর্মীদের ওয়ার্ক পারমিট নবায়নে বড় পরিবর্তন, মেয়াদ শেষ হলেই বন্ধ কাজের সুযোগ ◈ আগামী ৯ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন

প্রকাশিত : ০৮ অক্টোবর, ২০২১, ০১:৩৮ দুপুর
আপডেট : ০৮ অক্টোবর, ২০২১, ০১:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বরগুনার পাথরঘাটায় দাদন চাওয়ায় জেলেকে ছুড়িকাঘাত

সাগর আকন: [২] বরগুনার পাথরঘাটায় দাদনের টাকা চাওয়ায় ফাইজুল নামের এক জেলেকে ছুড়িকাঘাত করা হয়েছে। পরে গুরুতর আহতাবস্থায় উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

[৩] আহত ফাইজুল পাথরঘাটা উপজেলার বড় টেংরা এলাকার ইসমাইল হোসেনের ছেলে। এ ঘটনায় ফাইজুলকে উদ্ধার করতে গিয়ে আহত হয়েছেন আব্দুল হক নামের আরো একজন।

[৪] বৃহস্পতিবার (৭ অক্টোবর) সন্ধ্যায় টেংরা বন বিভাগের অফিসের সামনে এ ঘটনা ঘটে।

[৫] এ ঘটনায় অভিযুক্তরা হলেন- বড় টেংরা এলাকার মোস্তাফা এবং মোস্তফার বাবা আঃ খালেক।

[৬] ছুড়িকাহত ফাইজুল বলেন, আঃ খালেকের ট্রলারে মাছ ধরেন তার ছোটভাই ফেরদৌস। এজন্য ফেরদৌসকে চার হাজার ৫০০ টাকা দাদন দেয়ার কথা। কিন্তু ইলিশ মৌসুম শেষ হলেও দাদনের ৫০০ টাকা এখনও পরিশোধ করেনি খালেক। এছাড়াও ট্রলারে মাছ ধরার পর যে টাকা আয় হয়েছে- তাতেও কম দেয়া হয়েছে ফেরদৌসকে।

[৭] ফাইজুল আরো বলেন, গতকাল সন্ধ্যায় দাদনের টাকা পরিশোধ না করার পাশাপাশি ট্রলার থেকে আয় হওয়া টাকা কম দেওয়া কারণ জানতে চাইলে আঃ খালেকের সাথে আমার বাকবিতন্ডা হয়। এসময় খালেক তার ছেলে মোস্তফাকে ফোন করে ডেকে আনলে- মোস্তফা এসেই আমাকে ছুড়িকাঘাত করেন। উপযুক্ত টাকা থেকেও কম দেয়ায় কারণ আমি জানতে চাই মোস্তফার কাছে সময় মোস্তফা আমাকে সাহেব ওপরে তার ছেলেকে ডেকে আনে তখন তার ছেলে মোস্তফা আমাকে ছুরিকাঘাত করে।

[৮] পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বলেন, বিষয়টি আমরা ইতোমধ্যেই অবগত হয়েছি। এ ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারে অভিযান শুরু হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত মামলা হয়নি জানিয়ে তিনি বলেন, মামলা হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ