শিরোনাম
◈ তরুণ ভোটারদের আকৃষ্ট করতে নানা প্রতিশ্রুতি ◈ গাজায় একদিনে ইসরায়েলি হামলায় ৩২ ফিলিস্তিনি নিহত ◈ সৌদি আরবে ১৭ হাজার রোহিঙ্গাকে পাসপোর্ট হস্তান্তর, আরও ৫১ হাজারের প্রক্রিয়া চলছে ◈ উচ্চকক্ষ ও নিম্নকক্ষ কী? কেন এই নতুন কাঠামো ও কার কত ক্ষমতা?  ◈ স্কুলের দাওয়াত ঘিরে সংঘর্ষে রণক্ষেত্র ভাঙ্গা, মহাসড়ক বন্ধ, আহত অর্ধশত ◈ ভোটের মাধ্যমে গণতন্ত্রকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে হবে: তারেক রহমান ◈ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জাতির জীবনে মাইলফলক: ইসি সানাউল্লাহ ◈ ১২ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে স্বর্ণের দামে বড় উত্থান ◈ যৌনাঙ্গ আক্রান্তকারী পরজীবী দেশে দেশে ছড়াতে পারে, বিজ্ঞানীদের সতর্কতা ◈ দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমিয়েছে সরকার

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২১, ০২:৫৩ দুপুর
আপডেট : ০৭ অক্টোবর, ২০২১, ০২:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পরিবহনে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার ৫

রাজু চৌধুরী : [২] চট্টগ্রাম মহানগরীর অলংকার এলাকা থেকে ০৫ জন পেশাদার পরিবহন চাঁদাবাজকে চাঁদাবাজির অর্থসহ গ্রেপ্তার করেছে র‍্যাব-৭, চট্টগ্রাম।

[৩] বৃহস্পতিবার (৭ অক্টোবর) র‌্যাব-৭ জানায় গোপন সংবাদের ভিত্তিতে নগরীর পাহাড়তলী এলাকায় কতিপয় চিহ্নিত চাঁদাবাজ জোরপূর্বক ভয়-ভীতি প্রদর্শন করে অবৈধভাবে চাঁদা আদায় করার সময় বুধবার তাদের গ্রেপ্তার করে।

[৪] র‌্যাব-৭, পতেঙ্গা চট্টগ্রাম এর অধিনায়ক লে. কর্ণেল এম. ইউসুফ, পিএসসি জানান, তথ্য পেয়ে একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালানোর চেষ্টাকালে র‌্যাব সদস্যরা ধাওয়া করে আসামি মোঃ আজাদ (৩৪), পিতা-মোঃ হাবিব আহাম্মদ , মোঃ অহিদ (৩৮), পিতা-মৃত সিদ্দিকুর রহমান, মোঃ আরিফ হোসেন (৩০), পিতা-মোঃ জামাল হোসেন, নারায়ন দে (৫১), পিতা-মৃত গোপাল দে এবং মোঃ সিদ্দিক হোসেন (৪৫), পিতা-মৃত আবুল হোসেনদের গ্রেপ্তার করে।

[৫] আটককৃত আসামিদের জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, দীর্ঘদিন ধরে তারা অবৈধভাবে কাভার্ডভ্যান, মালবাহী ট্রাকসহ অন্যান্য পরিবহনের ড্রাইভারদের নিকট হতে জোরপূর্বক চাঁদা আদায় করে আসছে। গ্রেপ্তারকৃত আসামীদের দেহ তল্লাশী করে চাঁদা আদায়ের নগদ ২১,৮২০ টাকা জব্দ করা হয়। আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানানো হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়