শিরোনাম
◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি ◈ চলতি অর্থ বছরের ৩১৮.৬৩৯ কি.মি. খাল পুনঃখননের পরিকল্পনা রয়েছে : পানি সম্পদ মন্ত্রী  ◈ চাহিদার চাপে তেলশূন্য পাম্প—নিয়ন্ত্রণে ঢাকায় চালু হচ্ছে পরীক্ষামূলক ‘ফুয়েল পাস’ ◈ প্রবাসী আয়ে নতুন ইতিহাস, এক মাসেই সর্বোচ্চ প্রবাহ

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২১, ০৭:৪৫ সকাল
আপডেট : ০৭ অক্টোবর, ২০২১, ১২:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাকিস্তানের বেলুচিস্তানে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প, নিহত ২০

আখিরুজ্জামান সোহান: [২]বৃহস্পতিবার ৭ অক্টোবর ভোরে একটি শক্তিশালী ভূমিকম্পে পাকিস্তানের দক্ষিণ -পশ্চিমের বেলুচিস্তানের কয়েকটি দুর্গম পাহাড়ি অঞ্চল কেপে ওঠে,  এতে কমপক্ষে অন্তত ২০ জন নিহত এবং ২০০ জনেরও বেশি আহত হয়েছেন। এপি নিউজ

[৩] দূর্গম পাহাড়ী অঞ্চল হওয়ার কারণে উদ্ধারকাজে ব্যাঘাত ঘটছে, পুরোদমে উদ্ধারকাজ শুরু হলে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছে অঞ্চলটির দায়িত্বে থাকা উপ -কমিশনার সুহেল আনোয়ার শাহীন।

[৪] দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা জানিয়েছেন, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ফুটেজে দেখা গেছে ভূমিকম্পের পর প্রাদেশিক রাজধানী কোয়েটার লোকজন আতঙ্কে রাস্তায় নেমে এসেছে।

[৫] এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন, বিভিন্ন স্থাপনা ধসে পড়ার ঘটনায় লোকজন নিহত হয়েছেন। ভূমিকম্পের কারণে বিভিন্ন দুর্ঘটনায় আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। উদ্ধার কার্যক্রম চলছে।

[৬] রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে, নিহতদের মধ্যে অধিকাংশই শিশু এবং নারী। কর্মকর্তারা জানিয়েছেন, বেশিরভাগ ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে হারনাই জেলায়।

jagonews24

[৭] কোয়েটার পূর্বে অবস্থিত হারনাইতে প্রচুর পরিমাণে কয়লা খনির অবস্থান। ভূমিকম্পে এসব কয়লাখনিতে ক্ষয়ক্ষতি হয়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বেলুচিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মির জিয়াউল্লাহ লাঙ্গু জানিয়েছেন, ওই এলাকায় জরুরি সেবা কার্যক্রম চলছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়