শিরোনাম
◈ পাকিস্তানকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনালে বাংলাদেশ নারী দল ◈ বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে দিল্লি যাচ্ছেন না সালাহউদ্দিন আহমদ, যাচ্ছেন জ্যেষ্ঠ সচিবের নেতৃত্বে প্রতিনিধি দল ◈ কুমিল্লার স্কুলছাত্রী তাজমীন ধর্ষণ-হত্যা: কক্সবাজার থেকে কথিত প্রেমিক রাজু আটক ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার জেরে ঢাকা-সৌদি ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী বাংলাদেশি ◈ বয়স্ক ভাতা আনতে গিয়ে জানতে পারেন সরকারি খাতায় তিনি মৃত, ৯ বছর ধরে নিজেকে জীবিত প্রমাণের লড়াই কাশেমের ◈ সেঞ্চু‌রি না পে‌য়ে হতাশ শান্ত ও মুশফিক, আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে চালকের আসনে বাংলাদেশ ◈ বিএনপিতে অপকর্মে জড়ালে ছাড় নয়, চাঁদাবাজি-দখলদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এমপিদের কড়া বার্তা প্রধানমন্ত্রীর ◈ জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, ট্রেনে পাওয়া ব্যাগ নিয়ে নওগাঁ গিয়েছিলেন এক ব্যক্তি ◈ নানা পাটেকরের কীভাবে মৃত্যু হয়েছিল? ময়নাতদন্তে যা জানা গেল ◈ রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, যাত্রী টার্মিনালে আগুন; ১৮ অক্টোবর পর্যন্ত ফ্লাইট স্থগিত

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২১, ০১:৫৯ দুপুর
আপডেট : ২৭ সেপ্টেম্বর, ২০২১, ০৩:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রংপুরে নারী সাংবাদিকের ওপর হামলা ঘটনায় জড়িতদের দ্রুত বিচার নিশ্চিতের দাবি

নিজস্ব প্রতিবেদক:[২] পূর্ব ঘোষিত দ্বিবার্ষিক সাধারণ সভা শেষে রংপুর রিপোর্টার্স ক্লাবের সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক আফরোজা সরকারসহ ৫ সাংবাদিকের ওপর বহিরাগত সন্ত্রাসীদের হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা প্রকাশ করেছে আর্টিকেল নাইনটিন।

[৩] তৃণমূল পর্যায়ে কর্মরত গণমাধ্যকর্মীরা বিশেষ করে নারী সাংবাদিকরা কতটা নিরাপত্তাহীন ক্লাবের অভ্যন্তরে প্রকাশ্যে এই হামলায় সেই দু:খজনক চিত্রই ফুটে উঠেছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে হামলায় জড়িত সকলের দ্রুত গ্রেপ্তার ও বিচার নিশ্চিতের জোর দাবি জানিয়েছে আর্টিকেল নাইনটিন।

[৪] গণমাধ্যম সূত্রে জানা গেছে, গত ২৪ সেপ্টেম্বর ২০২১ তারিখ বিকেলে রংপুর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভার শেষে কিছু বহিরাগত সন্ত্রাসী এসে অতর্কিত হামলা চালায়।

[৫] এসময় তারা ক্লাবের সদস্যদেরকে মারধর করতে শুরু করে। এতে ক্লাবের ৫ জন সদস্য আহত হন। আহতদের মধ্যে ক্লাবের নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক আজম পারভেজ ও সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আফরোজো সরকারের অবস্থা গুরুতর।

[৬] তারা বর্তমানে রংপুর মেডিকতভল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হামলাকারীরা এসময় চেয়ার, টেবিল, ফ্যানসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে।

[৭] আর্টিকেল নাইনটিন বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক ফারুখ ফয়সল বলেন, আমরা আফরোজাসহ আহত সকল সাংবাদিকের চিকিৎসার দায়িত্ব নেওয়ার জন্য স্থানীয় প্রশাসনের প্রতি আহ্বান জানাই। একই সঙ্গে প্রশাসনের কাছে এই ঘটনার নিরপেক্ষ তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানাই।

[৮] হাসপাতালে চিকিৎসাধীন নারী সাংবাদিক আফরোজা বলেন, প্রতিকূলতা মেনে নিয়েই সাংবাদিকতা পেশায় এসেছিলাম। আমি সদস্যদের ভোটে দুইবার ক্লাবের সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছি। হামলায় শারীরিক আঘাতের চাইতেও মানসিক যন্ত্রণা বেশি হচ্ছে। আমাকে যেভাবে লাঞ্ছিত করা হয়েছে, একজন নারীর জন্য তা অবমাননাকর। আমি এই হামলার বিচার চাই।

  • সর্বশেষ