শিরোনাম
◈ ১,৬০০ টাকার উৎপাদন খরচ, বিক্রি মাত্র ৮০০-৯০০ টাকায়; পেঁয়াজ ডোবায় ফেলছেন কৃষকরা! ◈ আপনি নির্বাচিত নন, ভোটিং-এ অংশ নেবেন না: সংসদে আমিনুল হককে স্পিকার (ভিডিও) ◈ সিন্ধু নদীর পানি নিয়ে ভারতের উদ্দেশে পাকিস্তানের হুমকি: ‘পানি আটকালেই হাত কেটে দেওয়া হবে’(ভিডিও) ◈ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের ওয়াশরুমের দরজার ছোট ছিদ্র দিয়ে গোপনে ভিডিও ধারণ, যুবক আটক ◈ মার্কিন বিশ্লেষক বল‌লেন, আমরা ব্যর্থ হয়েছি, মধ্যপ্রাচ্য ছাড়ার সময় হয়েছে: ফ‌রেন প‌লি‌সি‌র প্রতি‌বেদন ◈ ১৬০ কেজি গাঁজা উদ্ধার করে বিক্রি, কুমিল্লায় ২ পুলিশ কর্মকর্তার বিষয়ে যা বললেন ওসি ◈ ড.ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময়কার দুর্নীতির অভিযোগ নিয়ে কি তদন্ত হবে? ◈ ঋণ খেলাপির কারণে শপথ নিতে পারবেন না চট্টগ্রাম-৪ আসনে বিজয়ী বিএনপির আসলাম চৌধুরী: আপিল বিভাগ ◈ বিশ্বকা‌পে কেপ ভার্দের সামনে আর্জেন্টিনা, ধর্ষণের অভিযোগে তদন্তের মুখে কেপ ভা‌র্দের অধিনায়ক ◈ আয়ারল‌্যা‌ন্ডের কা‌ছে ভার‌তের সিরিজ হারে সমালোচনায় বিদ্ধ ‌কোচ গৌতম গম্ভীর, সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ আইসল্যান্ড ক্রিকেটেরও

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২৬, ০৮:২০ রাত
আপডেট : ২৩ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লা-৭ আসনে বিএনপি-বিএনপি প্রতিদ্বন্দ্বিতাকেন্দ্রীয় সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছে: অভিযোগ বিএনপি প্রার্থী ড. রেদোয়ানের

কাজী রাশেদ, চান্দিনা (কুমিল্লা): ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে দ্বিধা বিভক্ত হয়ে পড়েছে বিএনপি। দলটির কেন্দ্রীয় সিদ্ধান্তে সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ বিএনপি মনোনীত প্রার্থী হলেও এর বিপরীতে বিদ্রোহ করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন উপজেলা বিএনপি’র সভাপতি আতিকুল আলম শাওন।

স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতীকও বরাদ্দ পেয়েছেন তিনি। এতে বিএনপি- বিএনপি প্রতিদ্বন্দ্বিতা সৃষ্টির কারণে নির্বাচনী মাঠে নানামুখী সমস্যাও তৈরী হচ্ছে।

এ নিয়ে বুধবার (২১ জানুয়ারি) বিকেলে চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ড. রেদোয়ান আহমেদ বলেন চান্দিনা উপজেলা বিএনপি’র সভাপতি তার পরিবার ও আত্মীয়-স্বজনকে দিয়ে বিএনপি’র কমিটি কুক্ষিগত করেছে। কেন্দ্রীয় সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছে।

আচরণবিধি লঙ্ঘণ করে যা ইচ্ছে তা-ই করে বেড়াচ্ছে। সহযোগিতার বদলে স্থানীয় বিএনপি’র নেতারা বিরক্ত করছে।

এর আগে সকালে কুমিল্লা জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মু. রেজা হাসান এর কার্যালয় থেকে ধানের শীষ প্রতীক বরাদ্দ পান তিনি। একই দিন বিএনপি’র বিদ্রাহী প্রার্থী উপজেলা বিএনপি’র সভাপতি আতিকুল আলম শাওন কলস প্রতীক বরাদ্দ পান। ফলে স্থানীয় বিএনপি এখনো দ্বিধা বিভক্ত।

সংবাদ সম্মেলনে রেদোয়ান আহমেদ বলেন, আমি দলীয় মনোনয়ন পাওয়ার পরদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও বার্তায় চান্দিনা উপজেলা বিএনপি’র সকল নেতা-কর্মীদের অতীতের সকল মতানৈক্য ভুলে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এক সাথে কাজ করার আহ্বান জানাই।

এছাড়াও যারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর আদর্শের রাজনীতিতে বিশ্বাসী তাদের অনেককে আমি ব্যক্তিগত ভাবে টেলিফোন করি। কিন্তু এ আসনের একমাত্র স্বতন্ত্র প্রার্থী আতিকুল আলম তার লোকজনকে উস্কানী দিয়ে আমার ও আমার নেতা-কর্মীদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক মানহানীকর বক্তব্য দিয়ে চলছে।

গত ১৯ জানুয়ারী প্রার্থী আতিকুল আলম এর চাচাতো ভাই সাইফুল্লাহ বাপ্পি সহ বিএনপি’র ৭ জন পদধারী নেতা আমার বিরুদ্ধে উচ্চ আদালতে একটি মিথ্যা রিট দায়ের করেন। যা পরদিনই আদালত খারিজ করে দেন। আমি যখন তাদেরকে ফুল ছিটাই তারা আমার ও আমার নেতা-কর্মীদের উপর পাথর নিক্ষেপ করে চলছে। সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক একেএম শামসুল হক মাস্টার, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক
মোফাজ্জল হোসেন বশির সহ তার নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়