শিরোনাম
◈ নারী টি-টোয়েন্টিতে বাংলা‌দেশ দলের নতুন অধিনায়ক নাহিদা আক্তার ◈ পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে পরিস্থিতি হঠাৎ করেই খুব উত্তপ্ত, দফায় দফায় সংঘর্ষ ◈ ঢাকা থেকে ১১৮ ফ্লাইট বাতিল, আটকা ১৮৩৬২ যাত্রী ◈ দেশকে স্বাধীন করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা যেমন ধর্ম দেখিনি, জাত দেখিনি: তারেক রহমান ◈ একটি উদ্যোগ, একটু চেষ্টা, এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বাংলাদেশের ফুটবল নিয়ে আশাবাদী, জানালেন পরিকল্পনা ◈ প্রশাসনে সচিব পদমর্যাদার ১০ কর্মকর্তাকে দপ্তর বদল ও পদায়ন করেছে সরকার, কে কোথায় গেলেন ◈ যুক্তরাষ্ট্র প্রস্তাব মেনে নিলে সাত দিনের মধ্যেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব ◈ যাত্রীশূন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এমন রূপ কেউ কখনও দেখেননি আগে (ভিডিও) ◈ এবার টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, হামলার দায় স্বীকার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের (ভিডিও)

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২৬, ০৭:৩২ বিকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধামরাইয়ে চূড়ান্ত প্রার্থীদের প্রতীক বরাদ্দ

মো.আদনান হোসেন, ধামরাই (ঢাকা) থেকে: আসন্ন জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-২০ ধামরাই আসনের চূড়ান্ত প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

বুধবার (২১জানুয়ারি) দুপুর ২টার দিকে ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তা মো. রেজাউল করিমের উপস্থিতিতে জেলা নির্বাচন কার্যালয়ে এইপ্রতীক বরাদ্দ কার্যক্রম সম্পন্ন হয়। এ সময় প্রার্থীরা ও তাঁদের প্রতিনিধিরা নিজ নিজ প্রতীক সংগ্রহ করেন।

এর আগে জেলা রিটার্নিং কর্মকর্তা মো.রেজাউল করিম প্রার্থীদের নিয়ে একটি মতবিনিময় সভা করেন। সভায় তিনি নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মেনে চলার আহ্বান জানান এবং কেউ আচরণবিধি লঙ্ঘন করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়াহবে বলে সতর্ক করেন।

ধামরাই উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সাদেকুর রহমান জানান, ঢাকা-২০ ধামরাই আসনে মোট ছয়জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই-বাছাই শেষে ছয়জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হলেও বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো.আব্দুর রউফ পরবর্তীতে তাঁর মনোনয়ন প্রত্যাহার করে নেন। ফলে চূড়ান্তভাবে পাঁচজন প্রার্থী এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Advertisement

চূড়ান্ত প্রার্থীরা ও তাঁদের প্রতীক হলো ধানের শীষ: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী আলহাজ্ব তমিজ উদ্দিন। শাপলা কলি: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী নাবিলা তাসনিদ।

লাঙ্গল: জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আহছান খান আছু। রিকশা: খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মুফতি আশরাফুল ইসলাম। ঈগল: এবি পার্টি মনোনীত প্রার্থী কর্নেল (অব.) হেলাল উদ্দিন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা আরও জানান, নির্বাচন সুষ্ঠু ও শান্তি পূর্ণভাবে সম্পন্ন করতে আইন শৃঙ্খলা রক্ষাসহ সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে। ধামরাই উপ জেলায় মোট ভোটার সংখ্যা ৩,৭২,৭০৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১,৮৫,৪২৬ জন এবং নারী ভোটার ১,৮৭,২৭৫ জন।

  • সর্বশেষ