শিরোনাম
◈ বিশ্বকা‌পে সেমিফাইনালের গ‌ণ্ডি পার হ‌তে চান মরক্কোর কোচ ◈ সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে হট্টগোল ও বিশৃঙ্খলা, রুলিং দিলেন স্পিকার ◈ দুবাইয়ে বেনজীর গ্রেফতার, এটি বাংলাদেশ পুলিশের একটি ঐতিহাসিক সাফল্য : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার ◈ বিশ্বের ধনীতমদের একজন, বিলাসবহুল প্রাসাদ নয়, ছোট্ট ঘরেই থাকেন ইলন মাস্ক, কারণ কী? ◈ দক্ষিণ এশিয়ায় চতুর্থ শান্তিপূর্ণ দেশ এখন বাংলাদেশ, বিশ্বের সবচেয়ে কম শান্তিপূর্ণ দেশ রাশিয়া ◈ ‘অত্যন্ত শক্তিশালী’ এআই মডেল নিয়ে সতর্ক যুক্তরাষ্ট্র, চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী ‘ক্লড ফেবল ৫’ স্থগিত, নিরাপত্তা নিয়ে প্রশ্ন! ◈ বেসরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, অবসর-পরবর্তী আর্থিক নিরাপত্তা জোরদার করতে পাবেন পেনশন! ◈ চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে বিএসএফের ১১ জনের পুশইন চেষ্টা ব্যর্থ করল বিজিবি ◈ গণমাধ্যম এখন বিজনেস হাউসের প্রতিনিধি হয়ে গেছে: মির্জা ফখরুল

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২৬, ১০:০৮ রাত
আপডেট : ২৮ মে, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

সিলেট পৌঁছেছেন তারেক রহমান, এম এ জি উসমানী'র কবর জিয়ারত

মনিরুল ইসলাম  : পূণ্যভূমি সিলেটে পৌঁছেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বুধবার রাত ৮টা ১০ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

এর আগে তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেটের উদ্দেশে রওনা দিয়েছিলেন।সিলেটে আসার জন্য গুলশান বাসা থেকে বিমানবন্দরে উদ্দেশ্য রওনা করেছেন সন্ধ্যা ৬ টা ৩৮ মিনিটে। সিলেট পৌঁছে বিমানবন্দর থেকে সরাসরি মাজার জিয়ারত করতে যান।

বিএনপি চেয়ারম্যান রাত ৯ টা ৫ মিনিটে হযরত শাহজালাল (রাঃ) মাজার জিয়ারত শেষে নফল নামাজ আদায় করেছেন।
নফল নামাজ আদায় করে মুক্তিযুদ্ধে প্রধান সেনাপতি মরহুম জেনারেল (অবঃ) এম এ জি উসমানী'র কবর জিয়ারত করেন রাত ৯ টা ৩০ মিনিটে।

এদিকে, তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে সিলেটজুড়ে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। বিমানবন্দর এলাকায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়।

উল্লেখ্য, দলীয় প্রধানের দায়িত্ব পাওয়ার পর এটি তারেক রহমানের সিলেটে প্রথম সফর। প্রায় ২১ বছর আগে সর্বশেষ যখন তিনি সিলেট সফরে এসেছিলেন, তখন তিনি বিএনপির যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

মিডিয়া সেল থেকে জানানো হয়, কাল বৃহস্পতিবার সকাল ১০টায় তিনি গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টে অরাজনৈতিক কিছু তরুণের সঙ্গে মতবিনিময় করবেন। পরে বেলা ১১টার দিকে নগরের চৌহাট্টা এলাকার সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়