শিরোনাম
◈ ধানমণ্ডিতে ৮ তলা থেকে পড়ে প্রাণ গেল অভিনেত্রী আসমা ঝিলিকের, মৃত্যু ঘিরে রহস্য, স্বামী গ্রেপ্তার ◈ ‌টি-টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে আজ সন্ধ‌্যায় ভারত-পাকিস্তান মু‌খোমুখি ◈ নাঈমকে মারধরের ঘটনায় সিএমপির ব্যবস্থা, ওসি প্রত্যাহারসহ তিন পুলিশ সদস্যের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ ◈ অভিষেকে ই‌ংলিশ কাউন্টি রাঙালেন বাংলাদেশের হাসান মাহমুদ ◈ উচ্চ আদালতেও জট খুলছে, এবার দ্রুত বিচার হবে নারী ও শিশু নির্যাতন মামলার ◈ অজিদের হারিয়ে ২ কোটি টাকার বোনাস পাচ্ছেন টাইগাররা ◈ আসামে ভারতীয় বিমান বাহিনীর এএন-৩২ বিধ্বস্ত, নিহত ৫ ◈ হোঁচট খে‌য়ে বিশ্বকা‌পে যাত্রা শুরু ব্রা‌জি‌লের  ◈ ইতিহাসের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, তবে বিশ্বের প্রথম বিলিয়নিয়ার কে ছিলেন? ◈ ব্যাংক খাতের ওপর নির্ভরতা কমিয়ে বড় বিনিয়োগ পুঁজিবাজার থেকে আসা উচিত: অর্থমন্ত্রী

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২৬, ১০:১৮ দুপুর
আপডেট : ২৪ মে, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলা‌দে‌শের রিশাদ হো‌সেন‌কে ইংল্যান্ডে খেলাতে চান স্যাম বিলিংস

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের এই মুহূর্তের অন্যতম সুখী মানুষের তালিকায় থাকবেন রিশাদ হোসেন। এই লেগ স্পিনার দেশে চলমান ক্রিকেটীয় ও রাজনৈতিক ইস্যুর একদমই বাইরে আছেন। খেলছেন বিগ ব্যাশে হোবার্ট হারিকেন্সের হয়ে। বল হাতে আছেন দুর্দান্ত ছন্দে।

এর আগে রিশাদ বিদেশি ফ্র্যাঞ্চিয়াজি লিগের মধ্যে খেলেছেন পাকিস্তান সুপার লিগে (পিএসএল)। লাহোর কালান্দার্সের হয়ে ৭ ম্যাচেই নিয়েছিলেন ১৩ উইকেট। একই দলে খেলেছেন ইংলিশ ব্যাটার স্যাম বিলিংস। দুজনের মধ্যে হয়েছে বন্ধুত্বও।

রিশাদ যখন বিগ ব্যাশ খেলতে অস্ট্রেলিয়ায়, স্যাম বিলিংস তখন সিলেট টাইটান্সের হয়ে বাংলাদেশে খেলছেন বিপিএলে।

সম্প্রতি ইংরেজি দৈনিক ডেইলি সানকে দেওয়া সাক্ষাৎকারে রিশাদকে ইংল্যান্ডের কাউন্টি দল কেন্টে খেলাতে চান বলে জানান এই কিপার ব্যাটার।

তিনি যেমনটা বলছিলেন, 'পাকিস্তান ও অস্ট্রেলিয়ায় স্পিন বোলিং করা সাধারণত কঠিন হলেও সেখানে সে অসাধারণ পারফর্ম করেছে। সে আরও এগিয়ে যাবে, আর তার ভবিষ্যৎ নিঃসন্দেহে খুবই উজ্জ্বল। আমি ওকে কেন্টের হয়ে খেলানোর চেষ্টা করছি।

রিশাদের প্রশংসা করে বিলিংস আরও যোগ করেন, 'সে একজন অসাধারণ বোলার, আমার সত্যিই মনে হয়, সে সময়ের সেরা বোলারদের একজন। খুবই বিনয়ী মানুষ, কঠোর পরিশ্রমী এবং সবসময় তার মুখে হাসি লেগে থাকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়