শিরোনাম
◈ বিএনপির নতুন ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী ◈ রোহিঙ্গা সংকটে পরিবেশ-অর্থনীতিতে বড় চাপ, বাড়ছে মাদক ও চোরাচালান: সেনাপ্রধান ◈ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল, পেলেন ২৫৫ ভোট ◈ ১৫ সেপ্টেম্বরের মধ্যে সব সরকারি কমিটি হালনাগাদের নির্দেশ ◈ সৌদি আরবের মক্কার আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশি হাফেজ নুরুদ্দিন জাকারিয়া ◈ রাষ্ট্রপতি নির্বাচন: ‘রাজনৈতিক বার্তা দিতেই অংশগ্রহণ’, বললেন বিরোধীদলীয় চিফ হুইপ ◈ কলকাতার আগুনে প্রাণহানি: ‘যা যা করার আছে, নিশ্চয়ই করব’ ◈ সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন: ভবিষ্যৎ রাষ্ট্রপতি নির্বাচনে আসছে নতুন বিধান ◈ পেছনের পর এবার সামনেও নম্বর প্লেট, মোটরসাইকেলে আসছে নতুন নিয়ম ◈ ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট, সংসদে ভোট দিলেন তারেক রহমান ও মির্জা ফখরুল

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২১, ১২:৫৮ রাত
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০২১, ১২:৫৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিয়ের আগের দিন পুলিশ সদস্যের বাড়িতে প্রেমিকার অবস্থান

ডেস্ক রিপোর্ট : ঝিনাইদহে বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন শারীরিক সম্পর্ক করার পর প্রতারণার অভিযোগে পুলিশ সদস্যের বাড়িতে অবস্থান নিয়েছেন এক তরুণী। পুলিশ সদস্য সম্রাটের বিয়ের খবর পেয়ে বৃহস্পতিবার (২৩ সেপ্টম্বর) সন্ধ্যার পর তার বাড়িতে অবস্থান নিয়েছেন ওই তরুণী। ঢাকাপোস্ট

পুলিশ সদস্য সম্রাট ঝিনাইদহ শহরের আলহেরা স্কুলপাড়ার বাবুল ড্রাইভারের ছেলে। সম্রাট কয়েক বছর আগে কুষ্টিয়ায় কর্মরত অবস্থায় তার সঙ্গে ওই তরুণীর পরিচয় হয় । পরে তাদের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

ওই তরুণী জানান, প্রেমের সম্পর্ক হওয়ার পর বিয়ের প্রলোভন দেখিয়ে দফায় দফায় বিভিন্ন স্থানে নিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করেন সম্রাট। সম্প্রতি তাকে এড়িয়ে চলা শুরু করেন। বিয়ের জন্য চাপ দিলে সম্রাট নানা তালবাহানা শুরু করেন। উপায় না পেয়ে তার বিরুদ্ধে কুষ্টিয়ার পুলিশ সুপার বরাবর অভিযোগ করেন ওই তরুণী। পরে সম্রাটকে বাগেরহাটে বদলি করে দেওয়া হয়। সেখানে গিয়েও বিয়ের দাবি করে আসছিলেন তিনি। বৃহস্পতিবার বাগেরহাটে গিয়ে তিনি জানতে পারেন শুক্রবার সম্রাটের বিয়ে। এমন খবরে সন্ধ্যায় সম্রাটের বাড়ি ঝিনাইদহ শহরের আলহেরা স্কুলপাড়ায় অবস্থান নিয়েছেন তিনি।

তবে সম্রাটের বাবা বাবলু বলেন, আমার ছেলের বিরুদ্ধে মিথ্যাচার করা হচ্ছে। আমার ছেলের সঙ্গে মেয়েটার যে সম্পর্ক রয়েছে তার কোনো প্রমাণ দিতে পারেনি মেয়েটা। আমার ও আমার পরিবারের মানসম্মান ক্ষুণ্ন করার জন্য মেয়েটা মিথ্যাচার করছে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. সোহেল রানা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এর আগেও মেয়েটি এসেছিলেন। কিন্তু পুলিশ সদস্য সম্রাটের সঙ্গে সম্পর্কের কোনো প্রমাণ দিতে পারেননি তিনি। তবে মেয়েটি যদি থানায় অভিযোগ করেন তাহলে তদন্ত করে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়