শিরোনাম
◈ আলমারি ভর্তি রুপি মিলল সরকারি কর্মকর্তার বাড়িতে ◈ আহসান এইচ মনসুরকে সরানো নিয়ে যা বললেন অর্থমন্ত্রী ◈ বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে উপনির্বাচন ঘিরে ইসির বিশেষ আদেশ ◈ এবার নগদে বিনিয়োগ নিয়ে ব্যারিস্টার আরমান যা বললেন ◈ পিলখানা হত্যাকাণ্ড ছিল সার্বভৌমত্ব নস্যাৎ করার অপপ্রয়াস: প্রধানমন্ত্রী ◈ কম্পিউটার অপারেটর থেকে শিক্ষা অফিসার, বিতর্কিত পদোন্নতি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী ◈ নতুন দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন, প্রজ্ঞাপন জারি ◈ শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি দেখে পরবর্তী করণীয় নির্ধারণ : বাণিজ্যমন্ত্রী ◈ হাতিয়ায় এমপি হান্নান মাসউদের ওপর হামলা, সড়কে অবস্থান (ভিডিও) ◈ নতুন আইজিপিকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২১, ০২:১৩ দুপুর
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২১, ০৫:০৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টেকনাফে সাড়ে ১৯হাজার ইয়াবাসহ রোহিঙ্গা নারী আটক

ফরহাদ আমিন [২] কক্সবাজারের টেকনাফের নাটমুড়া পাড়ায় পলিথিন ব্যাগের ভেতর থেকে সাড়ে ১৯ হাজার ইয়াবাসহ নুর ফাতেমা (২২) নামে এক রোহিঙ্গা নারী মাদককারবারীকে আটক করেছেন র‍্যাব।

[৩] বুধবার বিকেলে হ্নীলা ইউপি নাটমুড়া পাড়া থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়। আটক সেই ২৪ নম্বর লেদা শরনার্থী ক্যাম্পের ব্লক-এ/৫বাসিন্দা মোঃ ইউসুফের স্ত্রী।

[৪] বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার র‌্যাব ১৫ ক্যাম্পের সিঃ সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, হ্নীলা ইউপি নাটমুড়া পাড়ার বিএম অটোগ্যাস ফিলিং স্টেশন সংলগ্ন পাঁকা রাস্তার উপর ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে র‍্যাবের একটি দল অভিযানে যায়। র‌্যাব সদস্যদের উপস্থিত টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় এক রোহিঙ্গা নারী মাদককারবারীকে আটক করতে সক্ষম হয়। উপস্থিত স্বাক্ষীদের সামনে ধৃতের সাথে থাকা পলিথিন ব্যাগ তল্লাশি করে ১৯হাজার ৫০০পিস ইয়াবা পাওয়া যায়।

[৫] তিনি আরো বলেন, জিজ্ঞাসাবাদে ধৃত স্বীকার করে সে দীর্ঘদিন যাবৎ সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছে। উদ্ধারকৃত ইয়াবাসহ আটকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়