শিরোনাম
◈ ৬ দিনে ৮ হাজার কোটি টাকার ব্যবসা আটকে, চট্টগ্রাম বন্দর সচল হবে শুক্রবার থেকে ◈ চার দিনে দেশে এলো ৬১৭৩ কোটি টাকার প্রবাসী আয় ◈ নির্বাচনে নিরপেক্ষ আচরণের নির্দেশ সেনা প্রধানের, মত বিনিময়ে উঠে এসেছে দুটি উদ্দেশ্যের কথা ◈ ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ◈ ফাইল ঝুলে থাকবে না, প্রশিক্ষণ হবে বাস্তবসম্মত: প্রধান উপদেষ্টা ◈ সাদিক কায়েমের বক্তব্য চলাকালে মঞ্চে উঠে তরুণীর অদ্ভত কান্ড! (ভিডিও) ◈ বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা করবেন তারেক রহমান ◈ শুক্রবার যুব বিশ্বকা‌পের ফাইনা‌লে মু‌খোমু‌খি ভারত ও ইংল্যান্ড ◈ বাংলাদেশের দৃঢ় অবস্থান ও পা‌কিস্তা‌নের সমর্থনে আ‌মি মুগ্ধ: নাসের হুসেইন ◈ অন্তর্বর্তী সরকারের ১১৬ অধ্যাদেশ, ১৪ দ্বিপাক্ষিক চুক্তি

প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২১, ১২:৩৯ দুপুর
আপডেট : ২১ সেপ্টেম্বর, ২০২১, ০৩:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রিলাক্স পরিবহনে সন্তান জন্ম দিলেন এক নারী

গিয়াস উদ্দিন: [২] সোমবার (২০ সেপ্টেম্বর ) দিবাগত রাত আড়াইটায় কক্সবাজারগামী রিলাক্স পরিবহনের একটি বাসে সন্তান প্রসব করেছেন ত্রিশোর্ধ্ব এক নারী। বর্তমানে মা ও শিশু সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন এ চিকিৎসক।

[৩] অন্তঃসত্ত্বা নারী ফারেজা বাড়ি ময়মনসিংহে স্বামী আব্দুল্লাহ সাথে ঢাকা নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকা থাকতেন। স্বামী আব্দুল্লাহ পেশায় একজন রিকশাচালক। সোমবার এই অন্তঃসত্ত্বা নারী ফারেজা ঢাকা থেকে কক্সবাজারের হাসের দিঘি চকরিয়ায় বাপের বাড়ি বেড়াতে যাচ্ছিলেন। এসময় সন্তান প্রসব করেন প্রসূতি মা।

[৩] জানা গেছে, ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার পথে রিলাক্স পরিবহনে একটি বাসে থাকা অন্তঃসত্ত্বা এক নারীর লেবার পেইন উঠে। এসময় যাত্রীদের সহযোগিতায় গাড়ি পটিয়া উপজেলা জেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে নিয়ে যাওয়া হয়। রোগীর শারীরিক অবস্থা ভালো না থাকায় গাড়িতেই প্রসব করানো হয়।

[৪] পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক রাজীব দে জানান, রাতে একটি গাড়িতে এক নারীর লেবার পেইন উঠলে কয়েকজন হাসপাতালের জরুরি বিভাগে খবর দেয়৷ হাসপাতালের দায়িত্বরত মিডওয়াইফরা গাড়িতে উঠে দেখে রোগীর অবস্থা তেমন একটা ভালো নয়। এ অবস্থায় হাসপাতালে আনাও সম্ভব না। তাই গাড়িতেই বাচ্চা প্রসবের ব্যবস্থা করা হয়। পরে মা ও নবজাতককে পরবর্তী চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করানো হয়৷ বর্তমানে মা ও শিশু সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন এ চিকিৎসক।

[৫] পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. সব্যসাচী নাথ বলেন, হাসপাতালের চিকিৎসক ও মিডওয়াইফদের সহযোগিতায় অন্তঃসত্ত্বা এ নারীর প্রসব সম্পন্ন হয়। গভীর রাতেও এমন পরিস্থিতিতে ছুটে গিয়ে সহযোগিতা করার স্বীকৃতি স্বরূপ হাসপাতালের পক্ষ থেকে সামান্য উপহারের ব্যবস্থা করেছি। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়