শিরোনাম
◈ ভোটগ্রহণ শেষ, এবার অপেক্ষা ফলাফলের ◈ দুপুর পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট ◈ দুপুরের পর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি, উৎসবমুখর ভোটগ্রহণ ◈ গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ অধ্যায় আজকের এই নির্বাচন: তারেক রহমান ◈ সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোটের প্রতিনিধি দল ◈ ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীনের ◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান

প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০২১, ০৪:৫০ দুপুর
আপডেট : ২০ সেপ্টেম্বর, ২০২১, ০৪:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাতে আইপিএলে কোহলির ব্যাঙ্গালুরুর মুখোমুখি হবে সাকিবের কলকাতা

স্পোর্টস ডেস্ক: [২] রোববার (১৯ সেপ্টেম্বর) থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) বাকি থাকা দ্বিতীয় অংশের খেলা। আজ সোমবার ২০ সেপ্টেম্বর মাঠে নামবে কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি।

[৩] আজ কলকাতার একাদশে সাকিব আল হাসান থাকবেন কি না সেটিই এখন বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের বড় প্রশ্ন।

[৪] গত মে মাসে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে স্থগিত করে দেয়া হয়েছিল আইপিএল। বন্ধ হওয়ার আগে কলকাতার একাদশে নিয়মিত ছিলেন না সাকিব। দলের সাত ম্যাচের মধ্যে মাত্র তিনটিতে সুযোগ পেয়েছিলেন তিনি। বাকি ৪ ম্যাচ কাটাতে হয়েছে বেঞ্চে বসেই।

[৫] সেই তিন ম্যাচেও নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি সাকিব। তিন ম্যাচে ৩৯ বল মোকাবিলা করে ৩৮ রান করেন তিনি। আর বল হাতে ১০ ওভারে ৮১ রান খরচায় নেন ২টি উইকেট।

[৬] তবে এবার দ্বিতীয় পর্ব শুরুর আগে সাকিবের ব্যাপারে উচ্ছ্বসিতই দেখা গেছে কলকাতাকে। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিবের কোয়ারেন্টাইন শেষ করে দলের সঙ্গে যোগ দেয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গেই প্রচার করেছে তারা।

[৭] অবশ্য এতেও নিশ্চয়তা মিলছে না যে, আজ ব্যাঙ্গালুরুর বিপক্ষে সাকিবকে প্রথম একাদশে রাখবে কলকাতা। ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যমগুলোর সম্ভাব্য একাদশেও নেই সাকিব আল হাসানের নাম।

[৮] কলকাতার চার বিদেশি হিসেবে বেশিরভাগ জায়গায়ই বলা হচ্ছে আন্দ্রে রাসেল, ইয়ন মরগ্যান, সুনিল নারিন ও লকি ফার্গুসনের নাম। তবে নারিনের জায়গায় সাকিবকে খেলতে দেখা গেলেও সেটি অবাক করার মতো হবে না।

[৯] টুর্নামেন্টের প্রথম পর্বে ৮ ম্যাচ খেলে ৬টিতে জিতেছিল ব্যাঙ্গালুরু। যার সুবাদে পাওয়া ১২ পয়েন্ট নিয়ে শীর্ষেই ছিলো তারা। রোববার মুম্বাইকে হারিয়ে সমান ১২ পয়েন্ট নিয়েই শীর্ষে উঠেছে চেন্নাই।

[১০] অন্যদিকে কলকাতা খেলেছে ৭টি ম্যাচ। যেখানে তারা জয় পেয়েছে মাত্র দুইটিতে আর হেরেছে বাকি পাঁচ ম্যাচ। মাত্র ৪ পয়েন্ট নিয়ে টেবিলের সাত নম্বরে অবস্থান করছে তারা। সেরা চারের টিকিট পেতে বাকি সাত ম্যাচে ঘুরে দাঁড়ানোর বিকল্প নেই কলকাতার সামনে।

[১১] কলকাতার সম্ভাব্য একাদশ: শুবমান গিল, নিতিশ রানা, রাহুল ত্রিপাঠি, সাকিব আল হাসান/সুনিল নারিন, ইয়ন মরগ্যান (অধিনায়ক), আন্দ্রে রাসেল, দিনেশ কার্তিক, লকি ফার্গুসন, শিভাম মাভি, প্রাসিদ কৃষ্ণা ও ভরুন চক্রবর্তী।

[১২] ব্যাঙ্গালুরুর সম্ভাব্য একাদশ: বিরাট কোহলি(অধিনায়ক), দেবদূত পাড্ডিকাল, রজত পাতিদার, গ্লেন ম্যাক্সওয়েল, এবি ডি ভিলিয়ার্স, মোহাম্মদ আজহারউদ্দিন, ভানিন্দু হাসারাঙ্গা, কাইল জেমিসন, হার্শাল প্যাটেল, মোহাম্মদ সিরাজ ও ইয়ুজভেন্দ্র চাহাল। আইপিএল, জি নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়